ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দেশে ফিরে সাকিব প্রমান করল ব্যর্থ বিসিবির কোচিং প্যানেল
চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু মাঠের লড়াইয়ে খুবই নাজেহাল অবস্থার মুখে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের চারটি ম্যাচেই শোচনীয় পরাজয় হয়েছে সাকিবদের।
গতকাল (মঙ্গলবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৮২ রান করার পর তারা ম্যাচ জিতেছে ১৪৯ রানে।
তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ হতে না হতেই আজ সকালে হঠাৎ করেই ঢাকায় ফিরে এসেছেন সাকিব আল হাসান। ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সংবাদটি। কিন্তু হুট করে কেনই-বা দেশ এলেন এই অলরাউন্ডার। সমর্থকদের মনে উঠেছে নানান প্রশ্ন। চলছে আলোচনা-সমালোচনা।
ধারণা করা হচ্ছে, অধিনায়ক সাকিবের দেশে ফেরা কোনো ব্যক্তিগত কাজে নয়। অনুশীলন করতেই এসেছেন তিনি। বিশ্বকাপে ৪ ম্যাচে ব্যাট করে খুব একটা সুখকর অবস্থায় নেই টাইগার অধিনায়ক। দলের বাজে অবস্থার সাথে বাজে অবস্থায় তার ব্যাটিংও। যে কারণে ব্যাটিং নিয়ে কাজ করতে ঢাকা এসেছেন সাকিব।
এদিকে দেশের কিছু গণমাধ্যম বলছে কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। কেউ আবার বলছেন কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিমের অধীনে অনুশীলন করেছেন সাকিব। তবে জানা গেছে, ঢাকায় ফিরে দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে বিকেএসপির ছোট বেলার কোচ ফাহিমের অধীনেই নিবিড় অনুশীলন করেছেন সাকিব।
যদি এই ব্যাপারটা সত্যি হয়ে থাকে তবে নির্ঘাত বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান বিসিবির কোচিং স্টাফদের চরম অপমানদের পাল্লা ভারী করে। একদিকে যখন বাংলাদেশ ক্রিকেট দলের বহর ভারতে আগামী ম্যাচে ভালো করার জন্য বিসিবির নির্ধারিত কোচিং প্যানেলের সাথে অনুশীলন করে যাচ্ছে কিন্তু সাকিব এসেছে ঢাকায় অনুশীলন করার জন্য। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় সাকিবের মত কি বিসিবির নির্ধারিত কোচিং প্যানেল তার কোন কাজে আসছে না। বিসিবির নির্ধারিত কোচিং প্যানেল কি ব্যর্থ।
বিশ্বকাপে সাকিব যেমন ব্যাটিংয়ে ভালো কিছু করতে পারছে না। তবে কি বিসিবির নির্ধারিত ব্যাটিং কোচ কি সাকিবকে কোনো ভালো পরামর্শ দিতে পারছে না। বিসিবির নির্ধারিত ব্যাটিং কোচের ব্যর্থতার কারনে কি সাকিব ঢাকায় এসেছে সাবেকগুরু ফাহিম স্যারের কাছ থেকে ব্যাটিংয়ে ভালো করার জন্য পরামর্শ নিতে? এই প্রশ্নের উত্তর পাঠকের উপরে ছেড়ে দিলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)