ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হঠাৎ দেশে ফিরেছেন সাকিব
বিশ্বকাপের প্রথম পর্বে প্রতিটি দল নয়টি করে ম্যাচ খেলবে। যেখানে পাঁচ ম্যাচ খেলেছে সাকিব আল হাসানের দল বাংলাদেশ। এই পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা। এই যেন বাঘ ডুবে মারার হুমকি। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে দশম স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল।
টানা ৪ ম্যাচে হেরেছে দলটি। জয়ের সন্ধানে বাংলাদেশ দল মুম্বাই ছেড়ে কলকাতায় চলে যাচ্ছে। ঐতিহাসিক ইডেন গার্ডেনে বিশ্বকাপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। কারণ তিনি আজ দেশে ফিরেছেন।
বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় এসে দুপুরে ছুটে গেছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দ্বারস্থ হয়েছেন সাকিব। তার উপস্থিতিতে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
জানা গেছে, তিনি দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। এরপর একই ভেন্যুতে ৩১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)