ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরির পর সমর্থকদের থেকে বিশেষ উপহার পেলেন ‘ওয়ান ম্যান আর্মি’
বাংলাদেশ ক্রিকেটে ‘সাইলেন্ট কিলার’ খেতাবটা আগেই পেয়েছেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য তারকা। সমর্থকরা এবার তার নামের পাশে জুড়িয়ে দিচ্ছেন ‘ওয়ান ম্যান আর্মি’র মতো তকমা। রিয়াদকে এই নাম দিবেই না কেন, তার ব্যাট যে বিপদের দিনে কিছুটা হলেও স্বস্তির বার্তা দিয়েছে বাংলাদেশ দলের সমর্থকদের। বলছিলান মাহমুদউল্লাহ রিয়াদের কথা।
ফিটনেসের ইস্যু কিংবা ‘বয়স্ক ক্রিকেটার’ হওয়ায় তাকে বিশ্রামে পাঠিয়েছিল বোর্ড। ছিলেন না এশিয়া কাপের স্কোয়াডেও। নানা আলোচনা-সমালোচনার পর বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয় তার। অনেকটা যেন বাধ্য হয়েই বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখে ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহই এখন দলের সবচেয়ে বড় ভরসার প্রতীক হয়ে আছেন।
নিজেদের ওয়ানডে ইতিহাসে বা বিশ্বকাপ ইতিহাসে যখন সবচেয়ে বড় হার চোখ রাঙানি দিচ্ছিল, তখন বুড়ো রিয়াদের কল্যাণেই মান বেঁচেছে টাইগারদের। রেকর্ড লজ্জার হার থেকে দলকে বাঁচান তিনি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার দেয়া পাহাড়সম ৩৮৩ রানের লক্ষ্যে যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ তখনই এক প্রান্তে আগলে রেখে যুদ্ধ করে গেছেন মাহমুদউল্লাহ একাই। তুলে নিয়েছেন সেঞ্চুরিও। চলমান বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন তিনি।
দলের বিপদের দিনে এমন ভূমিকা রাখায় সমালোচকদের যেন সব কথার জবাব দিয়েছেন তিনি। প্রশংসায় ভাসছেন ভক্ত-সমর্থকদের। মঙ্গলবার ম্যাচ শেষে মাহমুদউল্লাহ যখন টিম বাসে উঠবেন তখনই একজন সমর্থক তাকে শাপলা উপহার দেন। খুশি মনে সমর্থকের সে উপহার খুশি মনেই গ্রহণ করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ছবিতে বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান শোয়েবকেও দেখা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)