ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঠিক এই সমীকরণে এখনও সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান
চলমান ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করেছে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পাশাপাশি শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে তারা। এরপর ছন্দ হারায় বাবর আজমের দল। টানা তিন ম্যাচে হারের পর পাকিস্তানের সেমিফাইনালের ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে বিভিন্ন সমীকরণে বাবর-রিজাওয়ানের এখনও সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে।
সেমিফাইনাল খেলতে হলে পাকিস্তানকে প্রথমে বাকি চারটি ম্যাচ জিততে হবে। শুধু তাই নয়, অন্য দলগুলোর দিকেও নজর দিতে হবে। পাকিস্তানের জাতীয় দল বর্তমানে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। এমনকি একই সংখ্যক পয়েন্ট নিয়ে, অস্ট্রেলিয়া নেট রান রেটে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে রয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। বড় কোনো অঘটন না ঘটলে ডাচদের বিপক্ষে অজিদের জয় এক প্রকার নিশ্চিতই বলা চলে। অস্ট্রেলিয়া আজ জিতলে দলটির পয়েন্ট বেড়ে হবে ৬। তখন নেট রান রেটের পাশাপাশি পয়েন্টেও এগিয়ে থাকায় শীর্ষ চার পাকাপোক্ত করে ফেলবে অস্ট্রেলিয়া।
আর সেক্ষেত্রে বাড়তি চাপ তৈরি হবে পাকিস্তানের ওপর। নিজেদের সবগুলো ম্যাচ জয়ের পাশাপাশি নেট রান রেট বাড়ানোর দিকেও বাড়তি মনোযোগ দিতে হবে বাবর-রিজওয়ানদের। কারণ, একাধিক দলের ১২ পয়েন্ট হলে নেট রান রেটে এগিয়ে থাকা দল সেমিফাইনালে উঠবে। এই মুহূর্তে পাকিস্তানের নেট রান রেট -০.৪০০। ঋণাত্মককে এই নেট রান রেটকে ধনাত্মক বানাতে না পারলে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
পাকিস্তান নিজেদের পরবর্তী চার ম্যাচে লড়বে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে। চারটি দলেরই হারানোর সামর্থ্য রয়েছে পাকিস্তানকে। ফলে নেট রান রেট বাড়িয়ে সবগুলো ম্যাচ জেতা পাকিস্তানের জন্য কঠিনই বলা চলে, যদিও অসম্ভব নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)