ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রিয়াদের প্রশংসা পঞ্চমুখ পাক সাবেক তারকা
বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদের অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। এই অভিজ্ঞ ক্রিকেটার বিশ্বকাপ দলে থাকবেন কি না তা নিয়েও সংশয় ছিল। যাকে ঘিরে অনেক সংশয় দেখা দিয়েছে চলমান ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন রিয়াদ। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের কারণে নিচের দিকে ব্যাট করতে হচ্ছে রিয়াজকে। দলের এই সিদ্ধান্তে খুশি নন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
এবারের বিশ্বকাপে রিয়াদ এখন পর্যন্ত তিন ইনিংসে ৪১*, ৪৬, ১১১ রান করেছেন। রিয়াজকে অবমূল্যায়ন করে বাংলাদেশ দল সেরাটা পাচ্ছে না বলে মনে করেন মিসবাহ।
বাংলাদেশ দল মাহমুদউল্লাহ রিয়াদকে অপচয় করছে বলেও মন্তব্য করেন মিসবাহ। তিনি বলেন, ‘রিয়াদ অসাধারণ খেলেছে। ২০১৫ বিশ্বকাপেও সে দুটি সেঞ্চুরি করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেয়েছিল। দক্ষিণ আফ্রিকার পেসারদের বিপক্ষে তাকে বেশ গোছানো মনে হয়েছে। এটি বিশ্বকাপে তাঁর তৃতীয় সেঞ্চুরি। সব কটিই ভালো প্রতিপক্ষের বিপক্ষে করেছে। আগেও বলেছি বাংলাদেশ মাহমুদউল্লাহকে অপচয় করছে।’
ছন্দে থাকা রিয়াদকে সাত কিংবা আটের পরিবর্তে ব্যাটিং অর্ডারের ওপরে নিয়ে আসা উচিত বলে মনে করেন মিসবাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন দারুণ ফর্মে থাকলে আমার মতে রিয়াদকে আরও ওপরে ব্যবহার করা উচিত। বুঝতে পেরেছি আপনি তাকে ফিনিশারের ভূমিকা দিয়েছেন। কিন্তু দলের প্রয়োজন হলে কেন সেটা আপনি পরিবর্তন করবেন না? মাহমুদউল্লাহ রিয়াদ পরিপূর্ণ একজন ব্যাটসম্যান, আর অভিজ্ঞও।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)