ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ বছরের আক্ষেপ ঘুচাতে চায় নেদারল্যান্ডস

২০২৩ অক্টোবর ২৫ ১২:৩৯:২৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ বছরের আক্ষেপ ঘুচাতে চায় নেদারল্যান্ডস

১৬ বছর পর একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। আজ বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়া এবং ডাচ জাতীয় দল শেষবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ড ওয়ানডেতে দুইবার মুখোমুখি হয়েছে। বিশ্ব মঞ্চে দুবার এবং অস্ট্রেলিয়ার জন্য 100 শতাংশ জয়। অস্ট্রেলিয়া ২০০৩ বিশ্বকাপে ৭৫ রানে এবং ২০০৭ সালের টুর্নামেন্ট ২২৯ রানে জিতেছিল। তবে এবার ১৬ বছর পরে অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ডাসরা। জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তারা।

এদিকে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে আছে অজিরা। তাই শেষ চারের স্বপ্নে অজিদের অন্যতম লক্ষ্য নিজেদের অবস্থান ধরে রাখা। সেই তুলনায় অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষেই আজ মাঠে নামবে তারা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ডাচরা বুঝিয়ে দিয়েছে, তাদেরও হালকাভাবে দেখার সুযোগ নেই। যে কারণে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও তাদের হালকাভাবে নিচ্ছে না। তবে আজ (২৫ অক্টোবর) জিতলে সেমির পথে এগিয়ে যাওয়ার পাশাপাশি ইতিহাসটাও ধরে রাখতে পারবে অজিরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ