ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে সেমিফাইনাল নয়, সাকিবদের লক্ষ্য এখন ভিন্ন কিছু
এবারের বিশ্বকাপে যাত্রা শুরুর আগে বাংলাদেশ তাদের প্রাথমিক লক্ষ্য হিসেবে সেমিফাইনাল খেলা বেছে নিয়েছে। তবে এশিয়া কাপ ও ঘরের মাঠে সর্বশেষ টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারেনি তারা। বিশ্বকাপে প্রথম ম্যাচ বাদ দিলে এখনো জয়ের স্বাদ পায়নি সাকিব আল হাসানের দল। তিনে হেরে যাওয়ার পর অধিনায়ক সাকিব বলেছেন, এখনো সেমিফাইনালে খেলার আশা আছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর এবার বললেন ভিন্ন লক্ষ্য।
বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে বাংলাদেশের জয় কেবল একটিতে। তবে এখনও সব শেষ নয়– সেটিও মনে করিয়ে দিলেন সাকিব। অবশ্য এখন আর তিনি সেমিফাইনালের আশা করছেন না, ‘এই টুর্নামেন্টের আরও অনেক সময় বাকি আছে, যেকোনো কিছু হতে পারে। অনেক কিছু শেখার আছে, অনেক খেলা বাকি আছে। আমরা সেমিফাইনালে যেতে না পারলেও পাঁচ-ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করতে চাই। আশা করি আমরা আরও শক্তিশালী হয়ে ফিরবো।’
ম্যাচ হারের জন্য প্রথম ইনিংসের শেষদিকে বাজে বোলিংকে দায়ী করেছেন সাকিব। একইসঙ্গে তিনি প্রশংসা করেছেন ডি কক ও ক্লাসেনের, ‘আমরা প্রথম ২৫ ওভারে ভালো বোলিং করেছি। তিন উইকেট পাওয়ার পাশাপাশি ওভারপ্রতি ৫ রান করে ছিল তাদের। তারপরই আমরা ম্যাচ থেকে ছিটকে গেলাম। ডি কক অনেক ভালো করেছে, আর ক্লাসেন যেভাবে ম্যাচ শেষ করেছে এটার উত্তর আমার কাছে জানা নেই। এমন মাঠে এটা হওয়া স্বাভাবিক, তবে আমাদের বোলিংয়ে আরও ভালো করা উচিত ছিল। শেষ ১০ ওভারেই আমরা ম্যাচ হেরে গেছি।’
সাকিব কেবল বোলিংয়ের কথা বললেন, ব্যাটিংয়েও যে বাংলাদেশ বলার মতো কিছু করতে পারেনি যেন তিনি বেমালুম ভুলে গেলেন। সেই প্রসঙ্গ ম্যাচশেষে মাহমুদউল্লাহ রিয়াদের সংবাদ সম্মেলনে ওঠে আসে। রিয়াদ বলেন, ‘৪০ ওভারে তাদের ২৩০-২৪০ রান ছিল। স্কোর যদি ৩৩০-৩৪০ হতো তাহলে ভালো হতো। এ নিয়ে সাকিব-মুশির সঙ্গেও কথা বলছিলাম, বোলারদের সঙ্গেও কথা হচ্ছিল। কারণ আমার কাছে মনে হচ্ছিল উইকেট খুব ভালো ছিল। ৩২০-৩৩০ রান তাড়া করার মতো ছিল এই উইকেটে। সে হিসেবে ৩৮০ রান অনেক বেশি।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ কতটা ব্যাটিং সহায়ক— সেটি বিশ্বকাপ খেলতে যাওয়া প্রতিটি দলই জানে। সেই পিচে পরপর দুই ম্যাচে সাড়ে তিনশ পেরোনো সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ম্যাচে তাদের দেওয়া ৩৮৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ২৩৩ রানে। বাংলাদেশের হয়ে বলার রান পেয়েছেন কেবল মাহমুদউল্লাহ, তিনি করেছেন ১১১ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)