ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
‘এর বাইরে তো আমার আর করার কিছু নেই’
জয় দিয়েই এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে টিম বাংলাদেশ। যদিও সেই জয়ের পর টানা চার ম্যাচ হেরেছে টাইগাররা। অবশেষে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে সাকিব বাহিনি। মাহমুদউল্লাহ রিয়াজের দুর্দান্ত সেঞ্চুরিই এই ম্যাচে বাংলাদেশের জন্য একমাত্র লাভ যা বিশাল পরাজয়ের মুখ দেখেছে।
বিশ্বকাপ দলে এই অভিজ্ঞ ক্রিকেটারের না থাকা নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ব্যাট হাতে রান করলেও জাতীয় দল থেকে রিয়াজকে 'বিশ্রামে' পাঠিয়েছেন নির্বাচকরা। যদিও ক্রিকেট ভক্তদের ধারণা, সুবিধার নামে রিয়াদেকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল।
বড় মঞ্চ পেলেই জ্বলে ওঠেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেটি তার ওয়ানডে ক্যারিয়ারের চারটি সেঞ্চুরির দিকে তাকালেই টের পাওয়া যায়। বিশ্বকাপে তিনটি এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাজিক ফিগার পূর্ণ করেন মাহমুদউল্লাহ। এরপরও চলতি আসরের আগে তার দলে ঢোকা নিয়ে কত নাটকই না হলো! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের সেঞ্চুরিতে জানান দিলেন বিশ্রামের নামে বাদ দেওয়া রিয়াদ এখনও ফুরিয়ে যাননি।
চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রিয়াদ। তখন বিসিবি থেকে বলা হয়েছিল, বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এরপর জানা যায় বাদই পড়েছেন মাহমুদউল্লাহ। সর্বশেষ গত মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি দলে ফেরেন। পরে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েই অভিজ্ঞ এই ব্যাটার প্রথম দুই ম্যাচেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
সেই ধারাবাহিকতায় ব্যাটিং লাইনআপ ধসে পড়া দিনেও তৃতীয় ম্যাচে ব্যাট করতে নেমেই রিয়াদের সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় হারের দিনে মাহমুদউল্লাহ করলেন ১১১ রান।
পরবর্তীতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন অনেক কথা বলার আছে, তবে মাহমুদউল্লাহ বলতে চান উপযুক্ত সময়ে, ‘আলহামদুলিল্লাহ। এটা ভালো সময় আমার মনে হয়। যদিও আমি অনেক কিছু নিয়ে কথা বলতে চাই। কিন্তু এটা কথা বলার জন্য ঠিক সময় নয়। যেটা আমি বলতে পারি, দলের জন্য খেলতে চেয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরেছি। যদি দলের জয়ের জন্য কিছু করতে পারি, তাহলে আরও ভালো লাগবে।’
বাদ পড়ার সময়ে শক্তি কোথায় পেলেন জানতে চাইলে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি জানি না। হয়তো আল্লাহ আমাকে চালিয়ে যাওয়ার শক্তিটা দিয়েছেন। চেষ্টা করেছি ফিটনেস ঠিক রাখতে, কষ্ট করতে। এর বাইরে তো আমার আর করার কিছু নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)