ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রোটিয়াদের বিপক্ষে চরম পরাজয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ চরম অবনতি, দেখে নিন বর্তমান অবস্থা
বিশ্বকাপে প্রথম রাউন্ডের ম্যাচ শেষে (প্রতিটি দলের একটি করে ম্যাচ শেষে) পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ স্থানে। তবে ওই জয়ের পর আর জয়ের দেখা পায়নি টাইগাররা। আজকের ম্যাচসহ টানা চার ম্যাচ হেরেছে সাকিববাহিনী।
নিজেদের পঞ্চম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ দল। মুম্বাইতে এদিন টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩৮৩ রানের লক্ষ্য দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ৪৬.৪ ওভারে ২৩৩ রানে রানে থামে টাইগারদের ইনিংস। এতে ১৪৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই হারে দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ। বড় ওই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ হয়ে গেছে। ম্যাচ শেষে সাকিব তাই বলেছেন, সেমিতে না হোক পয়েন্ট টেবিলে অন্তত পাঁচ-ছয়ে শেষ করতে চান তারা।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ওই ম্যাচে জয় পেলেও এরপর যথায়ক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা পরাজয়ের স্বাদ নেয় টাইগাররা। বাংলাদেশের পরের ম্যাচগুলো নেদারল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ ছাড়াও এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এদের মধ্যে পাঁচ ম্যাচ খেলে একটিতে জিতেছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই চার দলের পয়েন্ট সমান ২ করে। তবে নেট রান রেটে সবার চেয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ নেমে গেছে দশে।
এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সাতে থাকা নেদারল্যান্ডসের নেট রান রেট -০.৭৯০। শ্রীলঙ্কার নেট রান রেট -১.০৪৮। ইংল্যান্ডের নেট রান রেট -১.২৪৮। বাংলাদেশের নেট রান রেট -১.২৫৩।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)