ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মাহমুদউল্লাহর দুর্দান্ত সেঞ্চুরির পর ফেসবুকে যা লিখলেন স্ত্রী মিষ্টি
চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই মিশনে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে হেরেছে টাইগাররা। কাঙ্খিত লক্ষ্য অর্জনে অনেক দেরি করছে সাকিব বাহিনী। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল টাইগাররা। ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেছিল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিন আফ্রিকা দলের অধিনায়ক।
মাহমুদউল্লাহ রিয়াদের বয়স হয়ে গেছে। তাকে আসলে এই তরুণ দলে মানায় না। এমন সব ধোঁয়া তুলে বিশ্বকাপে তার খেলা নিয়ে তৈরি করা হয়েছিল এক প্রকার অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত শামীম পাটোয়ারী, আফিফ হোসেনদের ব্যর্থতায় বিশ্বকাপে সুযোগ মিলেছে এই অভিজ্ঞ ব্যাটারের।
উপেক্ষিত সেই মাহমুদউল্লাহই বারবার দলের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। দলকে বিপদ থেকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন তিনি। আগের দুই ম্যাচে চল্লিশোর্ধ্ব ইনিংস খেলা মাহমুদউল্লাহই আজ সেঞ্চুরি করে বড় পরাজয়ের লজ্জার হাত থেকে বাঁচালেন দলকে।
চলমান বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩৮৩ রানের বিপরিতে ১৪৯ রানে হারে বাংলাদেশ। মাহমুদউল্লাহর একক লড়াইয়ের কারণে হারের ব্যবধান কমাতে পারে টাইগাররা। ম্যাচটিতে ১১১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। যা বিশ্বকাপ মঞ্চে তার তৃতীয় সেঞ্চুরি। বিশ্বকাপ মঞ্চে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও তিনি।
মাহমুদউল্লাহর সেঞ্চুরির দিনে মুখ খুলেছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়েত মিষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মিস্টি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন মুমিন যদি আল্লাহর পরিকল্পনার ওপর সবর ও আস্থা রাখতে পারে তবে সে সেরা পুরস্কার পায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’
‘আমার স্বামী এমন একজন বিশ্বাসী...গত কয়েক মাস তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ।’ যুক্ত করেন মিষ্টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)