ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পুরান চালে ভাতে বাড়ে তা বুঝিয়ে দিল মাহমুদউল্লাহ
চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই মিশনে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে হেরেছে টাইগাররা। কাঙ্খিত লক্ষ্য অর্জনে অনেক দেরি করছে সাকিব বাহিনী। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল টাইগাররা। ম্যাচটি শুরু হয়েছিল বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেছিল বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিন আফ্রিকা দলের অধিনায়ক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ০৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেন। দক্ষিন আফ্রিকার সামনে টার্গেট দাঁড়াল ৩৮৩ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪.৬ ওভারে ১০উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করেন। মাহমুদউল্লাহ ১১১ (১১১)। ফলে দক্ষিন আফ্রিকা ১৪৯ রানে জয় পেল। বাংলাদেশের এই চরম হারের ম্যাচে ম্যাচ সেরা গলেন কুইন্টন ডি কক। তিনি ১৭৪(১৪০) রান করেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ যেন একাই লড়লেন। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দলের হাল ধরেন তিনি। এরপর দলকে পরাজয়ের লজ্জার রেকর্ড থেকে রক্ষা করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত শতকের পরও ১৪৯ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
৮১ রানে ৬ উইকেট হারানোর পর বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। সেখান থেকে নাসুম এবং পরবর্তীতে হাসান মাহমুদকে সঙ্গী করে একাই লড়ে যান রিয়াদ। দলকে রক্ষা করেন লজ্জার সেই রেকর্ড থেকে। শেষ পর্যন্ত রিয়াদের ১১১ রানে ভর করে ২৩৩ রানে গুটিয়ে যায় সাকিবের দল।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : রিজা হেন্ডরিকস, কুইন্টন ডি কক, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েৎজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)