ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে মুখ খুললেন ‘মিস্টার ডিপেন্ডেবল’
চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই মিশনে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে হেরেছে টাইগাররা। কাঙ্খিত লক্ষ্য অর্জনে অনেক দেরি করছে সাকিব বাহিনী। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেটে আবেগী ক্রিকেটার মধ্যে অন্যতম একজন হিসেবে পরিচিত মুশফিকুর রহিম। দলের প্রয়োজন বুঝে খেলার কারণে তাকে ডাকা হয় ‘মিস্টার ডিপেন্ডেবল’। কত-শতক বার কঠিন বিপদ থেকে দলকে টেনে তুলেছেন তিনি; বাঁচিয়েছেন লজ্জাজনক ও বিব্রতকর পরিস্থিতি থেকেও। তাই মুশির প্রতি ভক্ত-সমর্থকদের প্রত্যাশাও বেশি। আর মুশিও চাপ নিতে পছন্দ করেন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে লাল-সবুজেরা। এর মধ্যে শুধু আফগানিস্তানের সঙ্গে স্বস্তির জয় ছাড়া বাকি তিন ম্যাচেই শোচনীয় পরাজয় দেখেছে সাকিব বাহিনী।
এদিকে এ চার ম্যাচেই ব্যাট হাতে ক্রিজে নেমেছিলেন মুশফিক। ৫২ দশমিক ৩৩ গড়ে করেছেন ১৫৭ রান। এর মধ্যে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত অর্ধশতকও পেয়েছেন তিনি। তাই সামনে আরও বড় কিছুতেই চোখ তার।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিকের ভাষ্য, আমি খুবই আশাবাদী। দুইটা অর্ধশতক করেছি। আমি যদি শেষ পর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি তাহলে ইনশাআল্লাহ দল আবার জয়ের ধারায় ফিরতে পারবে।
মুশি যোগ করেন, জানি না এ পর্যন্ত আমি কতটুকু অর্জন করতে পেরেছি। যতটুকুই আমি দেশের জন্য ও আমার জন্য অর্জন করতে পেরেছি, আমি চাই ভক্তরা আমাকে মনে রাখুক এভাবে যেন কোনো চ্যালেঞ্জ আসলে আমি বলতে পারি এই চ্যালেঞ্জ আমি মোকাবিলা করব। আমি সত্যিই এ দায়িত্ব ও চাপ নিতে পছন্দ করি যে তারা যেন ভাবে এখন মুশফিক ক্রিজে আছে, সে বড় অবদান রাখবে।
এ সময়ে ক্যারিয়ার ও বিশ্বকাপে নিজের সেরা মুহূর্ত নিয়েও আলোকপাত করেন মুশি। এর মধ্যে ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর স্মৃতিও স্মরণ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)