ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সেই হার নিয়ে মুখ খুললেন আফগান তারকা
একবার না পারলে একশোবার দেখুন। কিন্তু আফগানিস্তানকে একশোবার চেষ্টা করতে হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে অষ্টমবারের মতো হারিয়েছেন রাশেদ নাবিরা। তবে বিশ্বকাপের শুরুটা তাদের জন্য সুখকর হয়নি। বাংলাদেশের কাছে হেরে যাত্রা শুরু হয়েছিল। এরপর ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে যায়। কিন্তু চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রিকেট বিশ্ব তখন এই জয়কে দুর্ঘটনা হিসেবে দেখে।
তবে একে দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না, কারণ গতকাল পাকিস্তানকে হারিয়েছে। কারণ আফগানরা পাকিস্তানি বোলারদের মাতিয়ে রেখেছিল। ব্যাট হাতে দারুণ শুরু করেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই প্রথম উইকেটে স্কোরবোর্ডে যোগ করেন ১৩০ রান।
ব্যক্তিগত ৬৫ রানে রহমানুল্লাহ আফ্রিদির শিকারে পরিণত হলে ভাঙে জুটি। তবে অপরপ্রান্তে ঠিকই হাসান-রউফ-শাদাব-উমামাদের কচুকাটা করতে থাকেন ইবরাহিম জাদরান। পুরো ম্যাচে কখনোই মনে হয়নি ম্যাচ থেকে ছিটকে গেছে আফগানিস্তান। বরং পাকিস্তানিদের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল তারা এই ম্যাচে হারতে যাচ্ছে।
দ্বিতীয় উইকেট ইবরাহিম ৬০ রানের জুটি গড়েন রহমতশাহকে নিয়ে। দলীয় ১৯০ রানে তিনি যখন হাসান আলীর শিকারে পরিণত হন তার আগে ১১৩ বলে ১০ চারের সাহায্যে খেলেন ৮৭ রানে দুর্দান্ত এক ইনিংস। সেই সঙ্গে দলকে রেখে যান জয়ের পথে। বাকি কাজটুকু অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে নিয়ে কোনো বিপদ ছাড়াই পাড়ি দেন রহমত শাহ। শেষ পর্যন্ত রহমত শাহ ৭৭ রান ও শাহিদি ৪৮ রানে অপরাজিত থাকেন।
শুধু বিশ্বকাপই নয় এর আগে ওয়ানডে ফরম্যাটে সাতবারের সাক্ষাতে একবারই জয়ের মুখ দেখা হয়নি আফগানিস্তানের। এর আগে গত আসরে জয়ের কাছে গিয়েও হারের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফগানিস্তানকে।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ থেকে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে আফগানিস্তান। তাই তো ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের কাছে হারের জন্য আফসোসে পুড়ছেন অভিজ্ঞ আফগান তারকা মোহাম্মাদ নবী। ম্যাচ শেষে নবী বলেন, আমাদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হেরে যাওয়া উচিত হয়নি।
উল্টো টানা দুই ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে এখন সেমিফাইনালে খেলার আশা করছেন সাবেক এই আফগান অধিনায়ক। তিনি বলেন, টুর্নামেন্টের অর্ধেক পার করে ফেলেছি আমরা। টেবিলে এখন চার পয়েন্ট আমাদের। এখনো সেমিফাইনাল সম্ভব। আগামী ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে কঠিনভাবে লড়বো। আমরা চেন্নাইতে যেমন সমর্থন পেয়েছি, আশাকরি পুনেতেও পাব।
আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে ৩ হারের বিপরীতে তুলে নিয়েছে ২ জয়। তাতে পয়েন্ট টেবিলেও বেশ ভালো অবস্থানে আছে দলটি। তারা পেছনে ফেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মতো দলকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)