ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে তামিম ইকবাল ইস্যুতে আটকে গেলেন দলপতি সাকিব
ওয়ানডে বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রাখা হয়নি দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে। তিনি ১০০% প্রস্তুত না থাকায় বিশ্বকাপ মিশনের জন্য জাতীয় দলে যোগ দিতে পারেননি।
যদিও তামিমকে বিশ্বকাপে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এক্ষেত্রে তামিমকে বেশ কিছু শর্ত দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে তার ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রস্তাবও ছিল। বোর্ডের এক কর্মকর্তা তামিমকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নিম্ন স্তরে খেলার পরামর্শ দেন। আফগানিস্তানের বিপক্ষে না খেলার প্রস্তাবও দিয়েছিলেন।
তবে তামিমের বাদ পড়ার জন্য বর্তমান ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানকে দায়ী করেছেন অনেকে। এরপর বিষয়টি নিয়ে কথা বলেন সাকিব। নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তামিম ও সাকিবের প্রসঙ্গ উঠল। কিন্তু এবার তামিম ইকবাল ইস্যুতে কিছুটা আটকে গেলেন সাকিব!
সংবাদ সম্মেলনে সাকিবের ভাষ্য, মিরাজকে ওপরে খেলানোর পরিকল্পনা আমার ও কোচের। এরপর থেকে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ হলেই মিরাজ ওপরে ব্যাট করবে। সে মুজিব-রশিদকে খুব ভালোভাবে মোকাবিলা করেছে। সেদিক থেকে মিরাজ ওপরে ব্যাট করবে, এটা আমাদের পরিকল্পনা অবশ্যই। তবে তামিমকে নিচে খেলার প্রস্তাব আমরা দিইনি।
টাইগার দলপতি আরও যোগ করেন, এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে ১০০ রান করেছিল মিরাজ। তখন থেকেই চিন্তা ছিল আফগানিস্তানের বিপক্ষে আবারও তাকে ওপরে খেলাব। এ ছাড়া প্রস্তুতি ম্যাচে সে অনেক ভালো ব্যাটিং করেছে। স্বাভাবিকভাবেই ছন্দে থাকায় তাকে ওপরে খেলানো হয়েছে এবং ভালো করেছে। আর বিশেষজ্ঞ ব্যাটাররা নিচের দিকে ব্যাট করছে, আমারও মনে হয়েছে একটু বেশি নিচে ব্যাট করছে। তবে উল্টোভাবে দেখলে তাদের ওপরে খেলানো হলে রান করবে সে গ্যারান্টি নেই। আসলে এগুলো খুবই কঠিন এবং ট্রিকি বিষয়। তবুও আমার মনে হয়, সব ম্যাচেই ২৮০ রান করার সুযোগ ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)