ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
একটু পরে দঃ আফ্রিকার বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
চলমান ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই মিশনে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে হেরেছে টাইগাররা। কাঙ্খিত লক্ষ্য অর্জনে অনেক দেরি করছে সাকিব বাহিনী। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি বছরের বিশ্বকাপের ২৩তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
চলমান বিশ্বকাপে সাকিব-লিটনদের যাত্রাটা সুখকর না হলেও প্রোটিয়াদের বিপক্ষে শেষ চার দেখার পরিসংখ্যানে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে টাইগাররা। সর্বশেষ ৪ ম্যাচের ৩ টিতেই সাউথ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ দল, গত ৬ বছরে একটি মাত্র ম্যাচে আফ্রিকার বিপক্ষে হেরেছে টাইগাররা।
আগামীকাল অনেকটা বাঁচা মরার লড়াইয়ে আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে অধিনায়ক সাকিব আল হাসান একাদশে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ইনজুরি থেকে সেরে না ওঠায় খেলবেন না পেসার তাসকিন আহমেদ।
সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটন-তামিমই যে এই ম্যাচে ওপেন করবেন তা বলাই যায়। ৩ নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার থেকে জায়গা হারাতে পারেন মেহেদী হাসান মিরাজ। সেক্ষেত্রে চার নম্বর ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে দেখা যাবে এলাদশে।
পাশাপাশি ৫ নম্বর থেকে নিচে নামিয়ে দেওয়া হতে পারে হৃদয়কে। গত দুই ম্যাচে দারুন করা মাহমুদউল্লাহ রিয়াদই হতে পারেন এই জায়গায় মিডেল অর্ডারের ভরসা।এছাড়া ৬ নম্বরে নিজের জায়গা ঠিক থাকবে অভিজ্ঞ মুশফিকের, হৃদয়কে ৫ নম্বরে না নামালে ৭ নম্বরে খেলানো হতে পারে।
আর টপ ওয়ার্ডার থেকে ডিমোশন হয়ে আবারো নিজের জায়গা অর্থাৎ ৮ নম্বরে খেলতে পারেন মেহেদী হাসান মিরাজ। ৩ পেসার নিয়ে খেলতে নামলে কাল বাদ পরতে পারেন হাসান মাহমুদ, সেক্ষেত্রে একাদশে শরিফুল আর মুস্তাফিজুর রহমানের সাথে দেখা মিলতে পারে তানজিম সাকিবের।
তবে ৩ জন স্পিনার যদি দলে নেওয়া হয় তাহলে সাকিব-মিরাজের সাথে ভরসা হতে পারেন শেখ মাহেদী, সেক্ষেত্রে ব্যাটিং গভিরতাও বাড়বে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব/শেখ মাহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)