ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দক্ষিণ আফ্রিকা নয়, এগিয়ে বাংলাদেশ
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে বাম উরুতে চোট পান সাকিব আল হাসান। এরপর দশদিন বিশ্রাম নিয়ে হালকা ব্যায়াম করেন। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বড় ঝুঁকি নেওয়ার ভয়ে খেলেননি সাকিব। আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়েও ছিল অনিশ্চয়তা।
আজকের ম্যাচের আগের দিন (সোমবার) মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে সাকিব নিজেই জানিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন।
নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। চলমান বিশ্বকাপে সাকিব-লিটনদের যাত্রাটা সুখকর না হলেও প্রোটিয়াদের বিপক্ষে শেষ চার দেখার পরিসংখ্যানে বেশ ভালোভাবেই এগিয়ে রয়েছে টাইগাররা। মঙ্গলবার (২৪ অক্টোবর) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
সর্বশেষ মুখোমুখি হওয়া চার ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। এমন সমীকরণ থেকে অনুপ্রেরণা পেতে পারে সাকিবের দল। ২০১৯ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত ৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। গত বিশ্বকাপ এবং এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।
বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ ২১ রানে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচের পর গেল বছর দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস সৃষ্টি করেছিলো বাংলাদেশ। অর্থাৎ দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে প্রোটিয়াদের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে টাইগাররা, যা ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে বাংলাদেশ দলকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)