ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
নেই তাসকিন, প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একাদশে কপাল খুলছে যার
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে বাম উরুতে চোট পান সাকিব আল হাসান। এরপর দশদিন বিশ্রাম নিয়ে হালকা ব্যায়াম করেন। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বড় ঝুঁকি নেওয়ার ভয়ে খেলেননি সাকিব। আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়েও ছিল অনিশ্চয়তা।
আজকের ম্যাচের আগের দিন (সোমবার) মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে সাকিব নিজেই জানিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন।
হতাশাজনক পারফরম্যান্সকে পেছনে ফেলে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তাসকিন না থাকায় এদিন বাংলাদেশের একাদশে নিশ্চিতভাবেই আসছে পরিবর্তন।
শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ খেলবে পেস আক্রমণের মূল ভরসা তাসকিন আহমেদকে ছাড়াই। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে কাঁধের পুরনো চোটে পড়েন এই পেসার। সমস্যা বাড়ায় ভারতের বিপক্ষে আর খেলতে পারেননি তাসকিন।
ধারণা করা হচ্ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন এই পেসার। কিন্তু সোমবার (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন না তাসকিন।
সাকিব বলেন, ‘তাসকিনকে পরের ম্যাচগুলোতে পাওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাকে আমরা সহজেই টুর্নামেন্টের মাঝপথে হারাতে চাই না। তার রিপ্লেসমেন্টও কেউ নেই আমাদের হাতে। তাই তাকে বিশ্রাম দেওয়াটা ভালো হয়েছে।’
এদিকে, সাকিব ফেরায় একাদশ থেকে বাদ যাওয়ার কথা নাসুমের। কিন্তু তাসকিন না খেলায় একাদশে রয়ে যেতে পারেন তিনি। প্রোটিয়ারা স্পিনে তুলনামূলক দুর্বল হওয়ায় স্পিন শক্তি বাড়ানোতে নজর দিতে পারে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)