ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টাইগার ভক্তদের কাছে যে দোয়া চাইলেন সাকিব
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে বাম উরুতে চোট পান সাকিব আল হাসান। এরপর দশদিন বিশ্রাম নিয়ে হালকা ব্যায়াম করেন। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বড় ঝুঁকি নেওয়ার ভয়ে খেলেননি সাকিব। আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়েও ছিল অনিশ্চয়তা।
আজকের ম্যাচের আগের দিন (সোমবার) মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে সাকিব নিজেই জানিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন।
এইডান মার্করাম যখন সংবাদসম্মেলন করছেন তখনো পর্যন্ত জানা যায়নি আগামীকাল সাকিব আল হাসান খেলবেন কিনা। ভারতের বিপক্ষে খেলেননি বাংলাদেশ অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি তিনি থাকবেন?
শুধু বাংলাদেশের দল গঠনেই এই প্রশ্ন গুরুত্বপূর্ণ নয়, প্রতিপক্ষের ম্যাচ পরিকল্পনাতেও এই প্রশ্নের ভূমিকা আছে। বাংলাদেশের সেরা খেলোয়াড় খেলবেন কিনা, এই তথ্য না জেনে কি আর পরিকল্পনা সাজানো যায়! তবে দক্ষিণ আফ্রিকা এ নিয়ে ভাবছে না।
সর্বশেষ ম্যাচ অধিনায়ক ছাড়া খেলতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকেও। তাতে অবশ্য ইংলিশদের নাস্তানাবুদ করতে কোনো কষ্ট হয়নি প্রোটিয়াদের। আগামীকাল যদি সাকিব না থাকেন, তবে দক্ষিণ আফ্রিকা কী পরিকল্পনা নিয়ে মাঠে নামবে এমন প্রশ্নে ভারপ্রাপ্ত অধিনায়ক বলেছেন, ‘সে খেললে আপনি এক পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন এবং না খেললে তাদের টিম কম্বিনেশন কেমন, তা দেখবেন। তাই দুটি পরিস্থিতিই মাথায় রাখতে হবে আসলে। নিঃসন্দেহে সে দুর্দান্ত একজন ক্রিকেটার, অমেক অভিজ্ঞ এবং বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সে খেলুক বা না খেলুক, আমরা সে অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি এবং আগামীকাল সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। সে খেলবে বা নাকি খেলবে না, সে ব্যাপারে আমাদের তো কোনো ভূমিকা নেই।’
নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেও অন্য তিন ম্যাচেই দাপটের সঙ্গে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর থেকেই বাজে ফর্ম বাংলাদেশের। তবু এই ম্যাচকে কঠিন পরীক্ষা বলছেন মার্করাম, ‘ওরা দারুণ একটা দল। আপনি যদি বাংলাদেশের মতো দলের বিপক্ষে জ্বলে উঠতে না পারেন এবং স্কিল যদি কাজে না লাগাতে পারেন তাহলে অনেক চাপে পড়ে যাবেন। খুব সম্ভবত অতীতে এ জায়গাতেই আমরা ভুল করেছিলাম। সন্দেহ নেই ওদের একটা ভালো বোলিং আক্রমণ আছে যা আগের চেয়ে আরও পরিপূর্ণ। আপনি বলতে পারবেন না যে তাদের শুধু দারুণ সব স্পিনার আছে কারণ সাম্প্রতিক সময়ে তাদের পেসাররাও দারুণ করছে। যেটা বললাম তারা দারুণ দল, জিততে হলে আমাদের জ্বলে উঠতে হবে।’
বাংলাদেশের তারকা এই ক্রিকেটার বলেন, ‘দোয়া করবেন, যাতে কাল টসে জয় লাভ করি। দক্ষিণ আফ্রিকা ম্যাচে যদি ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)