ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
আগামীকাল সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সাকিব নিজেই
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে বাম উরুতে চোট পান সাকিব আল হাসান। এরপর দশদিন বিশ্রাম নিয়ে হালকা ব্যায়াম করেন। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বড় ঝুঁকি নেওয়ার ভয়ে খেলেননি সাকিব। আগামীকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিয়েও ছিল অনিশ্চয়তা।
আজকের ম্যাচের আগের দিন (সোমবার) মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে সাকিব নিজেই জানিয়েছেন, পরিস্থিতি ঠিক থাকলে আগামীকাল আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন।
সাকিব নিজের ইনজুরি নিয়ে বলেন, 'ফিটনেসের আপডেট হচ্ছে গতকাল যখন অনুশীলন করেছি, তখন তেমন খারাপ কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব। আশা করি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফিট ইনশাল্লাহ।'
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হারের বড় কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য এখনই কিছু বলতে চান না, 'যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে কোনো মন্তব্য না করাই ভালো। খেলা শেষ হলেও দিতে পারব।’
সাকিবের আগে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। সাকিব প্রসঙ্গে তিনি জানান, 'আমার মনে হয় সে (সাকিব) খেললে আপনি আপনার হোমওয়ার্ক করে মাঠে নামবেন এবং সে না খেললে তাদের টিম কম্বিনেশন কেমন হবে সেটা দেখে দল সাজাবেন। তাই আপনাকে দুটি বিষয়কেই মাথায় রাখতে হবে আসলে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)