ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আগামীকালকের ম্যাচে দঃ আফ্রিকা নয়, বাংলাদেশের প্রতিপক্ষ অন্য কেও
চলতি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) বাংলাদেশ মুখোমুখি হবে বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচে সাকিব বাহিনীর আরেক প্রতিপক্ষ আছে আর সেটা হলো সেখানকার আবহাওয়া। সেখানে সূর্যের তীব্রতা এত বেশি যে মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা কঠিন।
গত রবিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূত হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। গরমে অসুস্থ হয়ে পড়েন সহকারী ফিল্ড কোচ ফয়সাল হোসেন ডিকেন্স। এমনকি মাথাও হারান তিনি। টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও পানিশূন্যতায় ভুগছেন।
সব মিলিয়ে খুব একটা স্বস্তিতে নেই সাকিব বাহিনী। চোটের থাবা পড়েছে দলের ভেতরে। ভারতের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচে খেলতে পারেননি দলের দুই সেরা অস্ত্র সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। প্রোটিয়াদের বিপক্ষেও তাদের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। যদিও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ভাষ্য, সাকিব আগের থেকে ভালো, তাসকিনের ম্যাচ খেলতে সমস্যা নেই।
তবে এ মুহূর্তে বাংলাদেশ দলের যে অবস্থা, তাতে নিশ্চিত করে কিছুই বলার উপায় নেই। ক্রিকেটারদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হচ্ছেন সাংবাদিকরা। পাশ দিয়ে হেঁটে গেলেও অন্য দিকে তাকিয়ে থাকেন খালেদ মাহমুদ সুজন। এটা নাকি চলতি বিশ্বকাপের ‘টিম রুলস’। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব-তাসকিন খেলবেন কি না, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছে টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাঁ-পায়ের উরুর চোটে আক্রান্ত হয়েছিলেন সাকিব। এরপর থেকে টাইগার ভক্তদের প্রশ্ন একটাই— সাকিবের ইনজুরি কতটা গুরুতর। ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এ বিষয়ে এখনও টু শব্দটি পর্যন্ত করছেন না বোর্ড কর্তা, টিম ম্যানেজমেন্ট বা কোচদের কেউই।
বিষয়টি নিয়ে টিম ম্যানেজার রাবীদ ইমামও ধোঁয়াশা রেখেছেন। তবে ঢাকা থেকে পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের মন্তব্য, সাকিবের বদলি পাঠাবে না বিসিবি। সেক্ষেত্রে টিম ডিরেক্টর সুজনের বক্তব্য অনুসারে বলা যায়, খেলতে পারেন সাকিব।
দেশের এক গণমাধ্যমকে সুজন জানিয়েছেন, সাকিব আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। মাঠে প্রস্তুত হয়ে গিয়েছিল সে। আশা করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবে। ও তো খেলতেই চায়, আমরা খেলতে দিই না। কারণ, বড় কিছু হয়ে গেলে বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)