ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

এবার নিরবেই ক্রিকেট থেকে বিদায়ের পথে তামিম

২০২৩ অক্টোবর ২৩ ১৬:০৯:৩৭

এবার নিরবেই ক্রিকেট থেকে বিদায়ের পথে তামিম

শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। বিশ্বকাপে তার অনুপস্থিতি নিয়ে সমালোচনা এখনো শেষ হয়নি। এমনকি বাংলাদেশ ম্যাচের সময়ও তামিমের সমর্থনে ব্যানার নিয়ে হাজির হন ভক্তরা। এদিকে তামিম ইকবালকে নিয়ে শুরু হয়েছে আরেক গুঞ্জন।

এক সপ্তাহ আগে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চালু হয়েছে। বর্তমানে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। তবে বিসিবির খেলোয়াড়দের তালিকায় নেই তামিম ইকবালের নাম। নিজের বিভাগে চট্টগ্রামের হয়ে খেলছেন না এই ড্যাশিং ওপেনার।

এনসিএল না খেললেও অবশ্য তামিম এখনো বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়। সবশেষ গেল মাসে জাতীয় দলের হয়ে খেলেছেন টাইগার এই ওপেনার। এরপর থেকেই খেলার বাইরে থাকা তামিম এনসিএলে না খেলে জন্ম দিয়েছেন নতুন প্রশ্নের। তাহলে কি অবসর ভেঙে ফিরে এসে ২ ম্যাচ খেলে আবারও নীরবেই ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম?

চুক্তিতে থাকা ক্রিকেটারদের এনসিএলে খেলার কোনো বাধ্যবাধকতা আছে কি না এই নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফীস এক গণমাধ্যমকে জানান, ‘এ ব্যাপারে বাধ্যবাধ্যকতা আছে, আবার নেইও। খেলোয়াড়দের অ্যাভেইলেবল থাকলে খেলতে হবে, তবে খেলতেই হবে বা না খেললে শাস্তি হবে এমন কিছু নেই। যেমন তাসকিনকে যদি আমরা বিশ্বকাপ থেকে আসার পর এনসিএলের শেষ রাউন্ডটা খেলতে বলি তাহলে সে খেলতে বাধ্য, তবে মেডিকেল কন্ডিশন এবং ওয়ার্কলোড সবকিছু বিবেচনায় আমরা হয়তো তাকে খেলতে বলব না। ব্যাপারটা এরকম, তবে চুক্তিবদ্ধ ক্রিকেটার অ্যাভেইলেবল থাকলে তার খেলার কথা।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত