ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কোহলির নতুন এক নাম দিলেন স্ত্রী আনুশকা
ধর্মশালায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দৃশ্যপট বাংলাদেশ-ভারত ম্যাচের সঙ্গে মিলে যায়। দুই ম্যাচেই ভারতের জয় নিশ্চিত হওয়ার পর ক্রিকেট তারকা বিরাট কোহলির সেঞ্চুরি দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বাংলাদেশের বিপক্ষে কোহলি সেঞ্চুরি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে তা করতে পারেননি। এদিন সেঞ্চুরি করতে ব্যর্থ হলেও সাকিবের রেকর্ড ভাগ করে নেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করা কোহলিকে নতুন খেতাব দিয়েছেন স্ত্রী আনুশকা শর্মা।
চলমান ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৩টি অর্ধশতক ও ১টি সেঞ্চুরি সহ ১১৮ গড়ে ৩৫৪ রান করেছেন কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করে কোহলি বিশ্বকাপে ১২টি অর্ধশতক সহ সাকিব ও কুমার সাঙ্গাকারার সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা কোহলি অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ৮৫, ৫৫ ও ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দারুণ জয়ের অন্যতম নায়ক এদিন সেঞ্চুরির দেখা না পেলেও স্ত্রীর কাছ থেকে বিশেষ একটি উপহার পেয়েছেন। কোহলিকে নতুন একটি নাম দিয়েছেন বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মা।
দলের জয় আর কোহলির সেঞ্চুরির আক্ষেপের দিনে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেন। প্রথম ছবিতে ম্যাচের স্কোরকার্ড ও কোহলি ও জাদেজার দৌড়ানোর দৃশ্য ছিল। দ্বিতীয় ছবিটি কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সেই ছবিটি শেয়ার করে কোহলিকে ‘স্টর্ম চেজার’ নামে সম্বোধন করেছেন আনুশকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)