ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ তাসকিন-সাকিবের ভাগ্য নির্ধারণ আজ

২০২৩ অক্টোবর ২৩ ১২:৪৬:৫০

ব্রেকিং নিউজঃ তাসকিন-সাকিবের ভাগ্য নির্ধারণ আজ

প্রত্যাশিত শুরুর পরে টানা হার। বাংলাদেশের বিশ্বকাপের মৌসুম এখন পর্যন্ত খুব একটা আকর্ষণীয় হয়নি। ৪ ম্যাচে জয় মাত্র একটি। রানরেট কোনোভাবে সেরার ৪ চারে নিয়ে যাওয়ার মত কিছু বলে না। কোচ চন্ডিকা হাথুরুসিংহের অসুস্থতার খবর বেরিয়েছে। আবারও কোচিং প্যানেলের সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের দূরত্বও ঘনিয়ে এসেছে। সামগ্রিকভাবে, মাঠের বাইরে বা মাঠের বাইরের পরিস্থিতি ভারতের টাইগারদের পক্ষে নয়।

এর সঙ্গে যোগ হয়েছে ইনজুরির সমস্যা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই কাঁধে চোট পান তাসকিন। ইনজুরিটা আসলে আগে থেকেই, কিন্তু সেই ম্যাচে ব্যথাটা বেড়ে যায়। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে দশ ওভারের কোটা পূরণ করতে পারেননি তাসকিন। নিউজিল্যান্ড ম্যাচে বাম উরুতে চোট পান সাকিব। তারা দুজনই ভারতের বিপক্ষে ম্যাচ মিস করেন।

অবশ্য টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায় কিছুটা হলেও স্বস্তি পাবেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তার বক্তব্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের ম্যাচে সাকিব খেলতে পারেন। এমনকি তিনি জানান টাইগার অধিনায়ক ভারত ম্যাচও খেলতে চেয়েছিল। তবে বড় দূর্ঘটনার কথা চিন্তা করে তাকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট।

এক গণমাধ্যমকে সুজন বলেন, ‘সাকিব আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। মাঠে প্রস্তুত হয়ে গিয়েছিল সে। আশা করি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবে। ও তো খেলতেই চায়, আমরা খেলতে দিই না। কারণ বড় কিছু হয়ে গেলে বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না।’

কাঁধের চোটে ভুগছেন তাসকিন আহমেদ। যে কারণে ভারত ম্যাচে খেলা হয়নি এই পেসারেরও। আগামী ম্যাচে তাসকিন-সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ফিজিও তো বলছে প্রতিদিন পরীক্ষা করা হচ্ছে। কাল (আজ) একটা মূল্যায়ন রিপোর্ট দেবে। তার ওপর ভিত্তি করে বাকি সিদ্ধান্ত।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত