ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাবার মৃত্যুখবর শুনেও মাঠ ছাড়েনি শ্রীলঙ্কান ব্যাটসম্যান, হারালেন বাংলাদেশকে
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিল উদীয়মান বাংলাদেশ দল। শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে পরের খেলায় এই দলে অসাধারণ প্রত্যাবর্তন করে। কিন্তু সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে বড় ব্যবধানে সিরিজ হেরেছে মাহমুদ হাসান জাইরা।
তবে সিরিজের নির্ণায়ক ম্যাচের আগে বাবার মৃত্যুর খবর পান শ্রীলঙ্কান ব্যাটসম্যান পবন রত্নায়েকে। তবে খেলার সিদ্ধান্ত নেন তিনি।
২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় ১ রানের মাথায় ডাক মেরে (৩ বলে ০) আউট হন ওপেনার সোহান ডি লিভেরা। এরপর বলের সঙ্গে প্রতিযোগিতা করে রান তোলার চেষ্টা করেন আরেক ওপেনার শেভন দানিয়েল। ২৫ বলে ২৭ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রিপন মণ্ডল।
এরপর লঙ্কানদের হাল ধরেন পবন রতনায়ক ও নভোদ পারানাভিথানা। ৫৬ বলে ৮৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন পবন। শেষ পর্যন্ত রিশাদ হোসাইনের বলে রিপন মণ্ডলের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন এই মারকুটে ব্যাটার।
এ প্রসঙ্গে লঙ্কান ক্রীড়া সাংবাদিক দানুশকা আরবিন্দের ভাষ্য, পবন ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নেন তার বাবার জন্য। তার বাবা চাইতেন ছেলেকে সফল ক্রিকেটার হিসেবে দেখতে। বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংসটি এই ব্যাটার উৎসর্গ করেছেন তার সদ্য বিদায়ী পিতাকে।
ম্যাচ শেষ করেই বাড়িতে বাবার শেষকৃত্যে যান পবন। জানা গেছে, চার দিনের সিরিজের জন্য আবারও দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
উল্লেখ্য, রোববার (২২ অক্টোবর) ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ৪৭ ওভারে গুটিয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে ২২৩ রান তুলে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ বলে ৭৯ রান করেন শাহাদাত হোসেন দিপু।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩১ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। ওয়ান ডাউনে নামা পবন রতনায়ক ৫৬ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সিরিজ জয়ে বড় অবদান রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)