ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এই ৫ কারণে বিশ্বকাপে নিউ জ়িল্যান্ডকে হারাল ভারত
বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত রয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডকেও হারিয়েছে তারা। অষ্টমীর রাতে ধর্মশালায় পাঁচ উইকেটে পাঁচ রান করেছে রোহিত শর্মার দল। চার উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। ভারত কেন জিতলো?
১) মহম্মদ শামির দুরন্ত বোলিং। বিশ্বকাপে প্রথম চারটি ম্যাচে বসিয়ে রাখা হয়েছিল তাঁকে। কী রসায়ন মেনে সেটা ভারতের দল পরিচালন সমিতিই বলতে পারবে। বিশ্বকাপে নেমে প্রথম বলেই উইকেট নিয়ে নিজের দক্ষতা বুঝিয়ে দেন শামি। দিনের শেষে তাঁর নামের পাশে পাঁচটি উইকেট। আর হয়তো তাঁকে বাদ দেওয়ার সাহস দেখানো হবে না।
২) বিরাট কোহলির ঠান্ডা মাথার ইনিংস। বাংলাদেশের পর নিউ জ়িল্যান্ড। পুণের পর ধর্মশালা। ভারত যেখানেই বিশ্বকাপের ম্যাচ খেলতে যাক, কোহলির ব্যাট ছেড়ে কথা বলছে না কোনও প্রতিপক্ষকেই। বাংলাদেশের তুলনায় অনেক কঠিন পরিস্থিতিতে শতরান করলেন নিউ জ়িল্যান্ডের। একে তো হাতে বল ছিল না। উল্টো দিকে রবীন্দ্র জাডেজা বাদে কোনও ভাল সতীর্থ ছিল না। তাই অনেক হিসাব কষে খেলতে হয়েছে তাঁকে।
৩) রোহিতের ভাল শুরু করা। অস্ট্রেলিয়া বাদে বাকি ম্যাচগুলিতে রোহিত শর্মা ওপেন করতে নেমে শুরুটা এত ভাল করে দিচ্ছেন যে পরের দিকে গিয়ে চিন্তা করতে হচ্ছে না। জুটিতে মোটামুটি ১০০ রানের কাছাকাছি উঠে গেলে যে কোনও সময়েই রান তাড়া করা সহজ হয়। এ দিনও রোহিত ৪৬ রান করে গেলেন। শুভমন গিল, শ্রেয়স আয়াররা কম রানে ফিরে গেলেও ভারতকে চাপে পড়তে হয়নি।
৪) নিউ জ়িল্যান্ডের শেষ ১০ ওভারে খারাপ খেলা। মাত্র ৫৪ রান তোলে কিউয়িরা। ওই সময় রানের গতি বাড়িয়ে দিলে ভারত চাপে পড়তেই পারত। শতরান করার পর আচমকা স্ট্রাইক রেট কমে যায় ড্যারিল মিচেলের। সেটাও একটা কারণ। বুমরা, শামি, সিরাজ, কুলদীপেরা নিজেদের ওভারে ২, ৩ বা ৪ রান দিয়েছেন।
৫) কোহলি-জাডেজার ষষ্ঠ উইকেটের জুটি। ১৯১ রানের মাথায় সূর্যকুমার যাজব ফেরার সময় ভারতের ৮২ রান দরকার ছিল। সেই সময় কোহলি এবং জাডেজা বাদে আর কোনও জুটি হওয়ার সম্ভাবনা ছিল না। তাই দুই ক্রিকেটারকেই মাথা ঠান্ডা রেখে খেলতে হত। দু’জনে ঠিক সেটাই করেছেন। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রেখেছেন। কোনও তাড়াহুড়ো বা ঝুঁকি নিয়ে শট খেলতে চাননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)