ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

যে সমীকরণে এখনও সেমিফাইনাল যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের

২০২৩ অক্টোবর ২৩ ১০:৩৫:১৩

যে সমীকরণে এখনও সেমিফাইনাল যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের

বিশ্বকাপে বাংলাদেশ দলের মিশন জয় দিয়ে শুরু হলেও টানা তিন ম্যাচে হেরেছে টাইগাররা। দেশের ক্রিকেট ভক্তরা বলছেন, বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাবনা ক্ষীণ। অনেকেই বলছেন এটা প্রায় অসম্ভব। তবে বাস্তবতা হলো বাংলাদেশের এখনো বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ রয়েছে। অবশ্য এটা অর্জনে কঠিন পথ পাড়ি দিতে হবে সাকিব বাহিনীকে।

ইতোমধ্যে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলেছে। পয়েন্ট টেবিলেল শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড অবশ্য চারটি করে খেলে। চার ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান ষষ্ঠ। এই চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছেন সাকিব। স্বস্তি মূলত অন্য জায়গায়। কারণ চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তান দুটি করে জিতেছে। তাদের নেট রান রেটও মাইনাস ফর্মে।

টাইগারদের বর্তমান নেট রানরেট -০.৭৮৪। শেষ চারের টিকিট নিশ্চিত করতে হলে টাইগারদের অবশ্যই জিততে হবে নিজেদের বাকি পাঁচ ম্যাচ। এখন প্রশ্ন বাকি সব ম্যাচ কি জিততে পারবে পাকিস্তান। এবার উত্তরটা হতে পারে না। কেননা সামনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মতো দল।

যদিও বাংলাদেশের দলের চার ম্যাচের পারফরম্যান্স মোটেও সুখকর নয়। আফগানিস্তান ম্যাচ বাদ দিলেও স্বস্তির নেই কিছুই। এছাড়াও সাকিব-তাসকিনের ইনজুরি বাড়তি চিন্তার কারণ। সবমিলিয়ে সেমিফাইনাল খেলার আশা কেবল মাত্র খাতা কলমেই। বাস্তবতা বলছে বাংলাদেশের এক পা ফিরেছে মিরপুরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত