ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

টাইগার অনুশীলনে নতুন আলোর আভাস

২০২৩ অক্টোবর ২২ ১৫:০২:৩০

টাইগার  অনুশীলনে নতুন আলোর আভাস

পুনেতে ভারতের বিপক্ষে হেরে বাংলাদেশ দল এখন মুম্বাইয়ে অবস্থান করছে। সেখানে পৌঁছানোর পর অবশ্য শেষ দুই দিন বিশ্রামে কাটিয়েছে টিম টাইগাররা। বিশ্রামের পর প্রথমবারের মতো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে যান চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

মহড়া শুরু হয় স্থানীয় সময় দুপুর দেড়টায়। ইনজুরি নিয়ে কিছুটা অস্বস্তি আছে দলে। কাঁধের ব্যথায় ভুগছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া অধিনায়ক সাকিব আল হাসানের উরুতে চোট রয়েছে। তবে মুম্বাইয়ে হাসিখুশি মেজাজে দেখা গেছে দুজনকে। অনুশীলনে তাদের উপস্থিতি ভক্তদের কিছুটা স্বস্তি দিতে পারে।

ফুটবল অনুশীলন দিয়ে দিন শুরু করেন সাকিব-তাসকিন। যেখানে তারা দুই দলে বিভক্ত হয়ে উত্তাপে পড়েন। দিনের শুরু থেকেই ব্যাটিং করতে দেখা গেছে লিটন দাস, শেখ মেহেদীকে। ফিল্ডিংয়ে ভালো করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। তবে বল হাতে এখনো দেখা যায়নি তাসকিনকে। অবশ্য মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ম্যাচে থাকছেন না এই পেসার।

চলমান বিশ্বকাপে তিন ম্যাচে বোলিং কোটা পূরণ করতে পারেননি তাসকিন। জানা গেছে, আফগানিস্তান ম্যাচের পর থেকেই হাতের ব্যথায় ভুগছেন তিনি। স্ক্যান করা হয়েছে, তবে বিসিবি এখনও রিপোর্ট সম্পর্কে কিছু নিশ্চিত করতে পারেনি।

এদিকে সাকিবের ইনজুরির বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে চলেছেন টাইগার অধিনায়ক বলে মনে করা হচ্ছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত