ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারত কিংবা নিউজিল্যান্ড, একদলকে নিতেই হবে হারের স্বাদ
আজ বিশ্বকাপের বড় ম্যাচ। অপরাজিত নিউজিল্যান্ড কিংবা ভারতীয় দলকে হারের স্বাদ নিতে হবে। ভারতীয় লাইন আপে পরিবর্তন নিশ্চিত। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। সেরা একাদশে সমস্যা থাকলেও জয়ের ধারা বজায় রাখতে আত্মবিশ্বাসী কোচ রাহুল দ্রাবিড়। অপরিবর্তিত লাইনআপ নিয়ে খেলতে পারে নিউজিল্যান্ড। ভারতের সাথে বিশ্বকাপের সুখী স্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে নিউজিল্যান্ডেররা। ধর্মশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।
বিশ্বকাপে রেকর্ড গড়লেও নেদারল্যান্ডসের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের সঙ্গে টক্কর দিচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল। প্রথম দুই ম্যাচ হেরে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। আনন্দ পেদনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত ও নিউজিল্যান্ড অপরাজিত রয়েছে।
কিন্তু আর নয়। একদলকে যে হার মানতেই হবে। হিমাচলের ধর্মশালায় হবে সে পরীক্ষা। ৫ হাজার ফুট উচ্চতা থেকে মাথা উঁচু করে ফিরতে পারবে কারা?
ঘরের মাঠে ভারতই ফেবারিট। তবে চিন্তার কারণ হার্দিক পান্ডিয়ার ইনজুরি। বিকল্প অলরাউন্ডার খুঁজে পাচ্ছে না টিম ইন্ডিয়া। তবে অপশন দুটো। বোলিং শক্তি বাড়াতে গেলে রবিচন্দ্রন অশ্বিন। আর ব্যাটিং লাইন লম্বা করলে সুর্যকুমার যাদব অথবা ইষান কিশান।
ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেন, হার্দিক গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। সে খেলতে পারবে না পরবর্তী ম্যাচ। অবশ্যই দলের ভারসাম্য কিছুটা নষ্ট হবে। বাকি ১৪ জন খেলার জন্য প্রস্তুত। উইকেট বিবেচনায় একাদশ বিবেচিত করা হবে।
শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসানোর হাতছানি বিরাট কোহলির সামনে। রোহিত-গিল-বুমরাহর ভারতকে আটকানো সহজ নয়।
তবে নিউজিল্যান্ড জানে কিভাবে কঠিনকে জয় করতে হয়। ভারতের সঙ্গে আইসিসি ইভেন্টের সুখস্মৃতিও তাদের জোগাচ্ছে অনুপ্রেরণা। ২০০৩ বিশ্বকাপের পর কিউইরা হারেনি ভারতের সঙ্গে। বিশ্ব আসরে খেলা ৯ ম্যাচের ৫টাতে জিতে এগিয়ে ব্ল্যাকক্যাপস। তবে ওয়ানডেতে সবমিলে দু’দলের ১১৬ দেখায় ভারতের ৫৮ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের ৫০।
নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ভারত অসাধারণ একটা দল। তারা দারুণ ক্রিকেট খেলছে। কিন্তু আমরা ভাবছি শুধু আমাদেরকে নিয়ে। যেভাবে খেলে আসছি শুধু সে ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে কিউইরা। ২৩ হাজার আসনের হিমাচল সেন্টডিয়ামে কখনো রান পাহাড়, কখনো লো স্কোরিং। প্রথম ইনিংসের গড় রান ২৩১। এ মাঠে ১১২ রানে অলআউটের লজ্জার রেকর্ডও আছে ভারতের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)