ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বড় হারে বাংলাদেশের বিশাল লাভ
দেশ ছাড়ার আগে বড় স্বপ্নের কথা বললেন বাংলাদেশ জাতীয় দলের কোচ ও অধিনায়ক। সব তর্ক-বিতর্কের পর ভালো কিছু দেবেন বলে বারবার শুনেছেন। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স দেখার পর সবাই আশাবাদী। কিন্তু বিশ্বকাপের তৃতীয় সপ্তাহে এসে বাংলাদেশ রীতিমত ছন্নছাড়া এক দল।
বিশ্বকাপের চতুর্থ রাউন্ড শেষ হয়েছে। অর্থাৎ সব দলই চারটি করে ম্যাচ শেষ করেছে। হিসাব যা বলে তা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির। যদিও এটি প্রতিপক্ষের হার ছিল না, তবে এটি এই রাউন্ডের শেষে টাইগারদের নেতৃত্বে নেতৃত্ব দেবে বলে মনে হচ্ছে। তবে বাংলাদেশ কতটা এই সুবিধা নিতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে।
শ্রীলঙ্কা আগের তিন ম্যাচে জয় পায়নি। আজ ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অঘটন দেখানো ডাচরা হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। এই হারেই বাংলাদেশ থেকে রানরেটে পিছিয়ে পড়ে ডাচরা। চলে যায় পয়েন্ট টেবিলের ৮ম স্থানে।
বাংলাদেশ ছিল ৭ম স্থানে। ইংল্যান্ডের অবস্থান ছিল ৬। দিনের দ্বিতীয় ম্যাচের ফলাফল ছিল অবিশ্বাস্য। দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৪০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ১৭০ রানে। প্রোটিয়াদের কাছে ইংলিশরা হারে ২২৯ রানের বিশাল ব্যবধানে। এমন বড় ব্যবধানে হার বর্তমান চ্যাম্পিয়নদের অনেকটাই পয়েন্ট টেবিলে পিছিয়ে দিয়েছে। তাদের রানরেট কমে হয়েছে -১.২৪৮। তাদের অবস্থান এখন টেবিলের নবম স্থানে। ইংলিশরা নিচে নেমে যাওয়ায় পয়েন্ট টেবিলে একধাপ এগিয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপে নিচের দিকে থাকা ৫ দলের পয়েন্ট সংখ্যা সমান। প্রত্যেকেই চার খেলায় পেয়েছে ২ পয়েন্ট। তবে এদের মধ্যে বাংলাদেশই অনেকটা এগিয়ে আছে। তবে সেটাও প্রতিপক্ষদের কল্যাণে। ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের হারের পর কিউইদের কাছে হারতে হয়েছে ৮ উইকেটের ব্যবধানে। ভারতের কাছে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। তবুও নেট রান রেটে অন্যদের চেয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন আছে টেবিলের ৬ষ্ঠ স্থানে। প্রতিপক্ষদের এমন হারের সুযোগ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)