ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতীয় বোলারের বিরুদ্ধে কঠিন অভিযোগ তুলল বাংলাদেশ
ভারতীয় বোলিং লাইন আপের অন্যতম শক্তি জাসপ্রিত বুমরাহ। তার দুর্দান্ত বোলিং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বার বার সমস্যায় পড়তে হয়। তার দুর্দান্ত বোলিং শৈলী তার বোলিংয়ের পিছনে মূল চালিকা শক্তি।
বুমরাহ তার ক্যারিয়ারের শুরু থেকেই একই পদ্ধতিতে বোলিং করে আসছেন। পদ্ধতি পরিবর্তন করার প্রয়োজন ছিল না। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বোলিং করার সময় এমন একটি দৃশ্য ধরা পড়ে যা সব বোলারদের জন্যই আতঙ্কের।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, বল দেওয়ার সময় একজন খেলোয়াড়ের কনুই ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকা হতে পারে। সে যদি এক ডিগ্রি বেশি বাঁকে, সেই বোলারের জন্য বোলিং নিষেধাজ্ঞার ধারা রয়েছে।
বোলিং অ্যাকশন বদলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে সেই বোলার ফিরতে পারে ক্রিকেটে। যদিও বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়া বোলারের সংখ্যাটাও খুব একটা বেশি না। কিন্তু যারাই নিষিদ্ধ হয়েছেন সকলকেই অ্যাকশন পরিবর্তন করে পরীক্ষা দিয়ে ফিরতে হয়েছে ক্রিকেটে।
এবারে সেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ করা হলো বুমরাহকে। অভিযোগ ওঠে বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ের সময় বুমরাহর কনুই ১৫ ডিগ্রির বেশি বাকিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ম্যাচের পর একটি ছবি ভাইরাল হয়। সেটিতে খালি চোখেই দেখা যাচ্ছিল ডেলিভারির সময় বুমরাহর কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশ খানিকটা বেশি বেকেছে। আর তাতেই ক্রিকেটপ্রেমী, ক্রিকেট বোদ্ধা সকলের প্রশ্নবাণ গিয়ে ঠেকে বুমরাহর দিকে।
টুইট করা সেই ছবিতে বেশিরভাগ কমেন্ট ছিল, আইসিসির উচিত বিষয়টি খতিয়ে দেখা। সর্বোচ ১৫ ডিগ্রি বাকানোর নিয়ম থাকলেও বুমরাহর কনুই আরও বেশি বাকায় বোলিংয়ের সময়। ওর এই অ্যাকশন নিষিদ্ধ করা উচিত। আইসিসির দৃষ্টি আকর্ষণ করছি।
অনেকে তো আভার রিতীমত হাস্যরসের বিষয় হিসেবে উপস্থাপন করেছেন ছবিটি। একটি ছবির ক্যাপশনে বলা হয়, এখন আইসিসি চোখে কালাও চশমা পড়ে আছে। কিছুই হয়নি এখানে। এটা লিগ্যাল অ্যাকশন।
আবার আরেকজন সেই টুইট রিটুইট করে লিখেছেন, বুমরাহর জন্য কি বিশেষ ব্যবস্থায় নিয়ম পরিবর্তন করেছে আইসিসি? বিশেষ বিবেচনায় দলে জায়গা হয়েছিল বলেই কি আইসিসির শুধু ওর জন্য বিশেষ নিয়ম?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)