ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

টাইগার শিবিরে জোড়া দুঃসংবাদঃ প্রোটিয়াদের বিপক্ষে অনিশ্চিত তাসকিন-সাকিব

২০২৩ অক্টোবর ২১ ২০:২৯:২৪

টাইগার শিবিরে জোড়া দুঃসংবাদঃ প্রোটিয়াদের বিপক্ষে অনিশ্চিত তাসকিন-সাকিব

তাসকিন আহমেদের শরীর ভালো নেই। এমনই খবর আসছে ভারত থেকে। এমনকি গুজব রয়েছে যে স্ক্যান রিপোর্ট গুরুতর হলে তাসকিনের বিশ্বকাপের মেয়াদ শেষ হয়ে যাবে। পুরানো কাঁধের চোট ফিরে আসা টাইগার খেলোয়াড়ের জন্য এমন একটি অনিশ্চিত পরিস্থিতির সূচনা করে। বিশ্বকাপের পঞ্চম রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শুরু না হওয়ার সম্ভাবনা প্রবল।

মূল অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং ইনিংসে রান করতে গিয়ে চোট পান টাইগার অধিনায়ক। শুরুতে বিষয়টি গুরুত্বের সঙ্গে না ভাবলেও পরে সাকিবের ম্যাচে না থাকার কারণ হয়ে দাঁড়ায়। ভারতের বিপক্ষে ম্যাচে হাফ-ফিট সাকিব খেলেননি। বাংলাদেশকেও হারতে হয়েছে ব্যাপক ব্যবধানে।

এই মুহূর্তে তাই বড় প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব থাকবেন কিনা। সেই সম্পর্কে অবশ্য এখন পর্যন্ত পরিষ্কার কোন বার্তা দেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন ভালো আছেন সাকিব আল হাসান।

কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচে আসলেই সাকিব খেলবেন কিনা তার নিশ্চয়তা এখনো কেউ দিতে পারেনি। বিসিবি থেকেও নেই কোন সাড়া।

এমন অবস্থায় আগামীকাল মুম্বাইতে দলের অনুশীলন সময়ে চোখ সবার। সেখানে সাকিবের অবস্থা কেমন কি সেটা বোঝা যাবে। অবশ্য ভারত ম্যাচের আগেই সাকিব ব্যাটিং অনুশীলন করেছিলেন। কোচ হাথুরুসিংহে জানিয়েছিলেন, সাকিবের ব্যাটিং এবং রানিং দুটোই ভাল ছিল। তবে ম্যাচের আগে পরিপূর্ণ ফিট ছিলেন না এই খেলোয়াড়। স্বভাবতই তাই সাকিবের খেলা হয়নি।

এর আগে ভারত ম্যাচে সাকিবের না খেলা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে সাকিবকে বিশ্রাম দিয়েছি। কারণ আজ (গতকাল) ম্যাচ খেলে চোট বেড়ে গেলে সমস্যা হবে। সে পুরোপুরি ফিট হয়ে পরের পাঁচ ম্যাচে খেললে ভালো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত