ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
রমিজ রাজও নেই পাকিস্তানের পক্ষে
অস্ট্রেলিয়ার কাছে হারের পর সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। দলটি তাদের পরবর্তী ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে আফগানিস্তান ফেভারিট দল হিসেবে খেলবে বলে মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যানের মতে, চেন্নাইয়ের স্পিনিং উইকেটে রশিদ খান-মুজিব উর রহমানদের সামাল দিতে বেশ বেগ পেতে হবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। তাই দলকে আগে থেকেই সতর্ক করছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। চেন্নাইয়ে যেকোনো কিছু হতে পারে। স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের যেমন পারফরম্যান্স, এখানে যেকোনো কিছু হতে পারে। যদি স্পিনিং উইকেট হয় তবে আমার মনে হয় আফগানিস্তানই ফেভারিট।’
মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণে হতাশ রমিজ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের নাখোশ হয়েছেন উসামা মিরের ক্যাচ মিসের ঘটনায়। অস্ট্রেলিয়ার ইনিংসে তখন মাত্র পঞ্চম ওভার। সবে হাত খুলে মার শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। অফ স্টাম্পের বাইরে খাটো লেংথে একটি বল করেছিলেন শাহিন আফ্রিদি।
ওয়ার্নার লং অনের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন। যদিও ব্যাটে তা ঠিকমতো লাগেনি। যার কারণে বল উঠে যায় মিড অনে। পাকিস্তানি ফিল্ডার উসামা সেই সহজ ক্যাচটি ছেড়েছেন। ১০ রানে জীবন পাওয়া ওয়ার্নার থামেন ১৬৩ রান করে। মূলত এই ক্যাচ মিসের খেসারতই দিয়ে হয়েছে পাকিস্তানকে।
এ প্রসঙ্গে রমিজ বলেন, ‘ক্রিকেটে এমনটা কমই হয় যে, একটা ক্যাচ ছাড়লে তার শাস্তি ম্যাচজুড়ে দিতে হয়। ওসামা মির হালুয়ার মতো একটি ক্যাচ ছেড়েছে, বাচ্চাদের জন্য দেওয়া ক্যাচ ছিল এটি। কিন্তু সে ধরতে পারেনি। তখন ১০ রানে ছিল ওয়ার্নার, পরে সে ১৬৩ রান করেছে। একটি ক্যাচ ছাড়ার এত বড় শাস্তি কোনো দলকে আর পেতে দেখিনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)