ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে ম্যাচ হারায় যে দুই ব্যাটসম্যানকে সরাসরি দোষারোপ করলেন শ্রীরাম
বিশ্বকাপে ভারত-বাংলাদেশের ম্যাচের ভেন্যু ছিল পুনেতে। এই মাঠে ভারতীয় ব্যাটসম্যানরা বাংলাদেশী বোলারদের মারেন চার ও ছক্কায়। খেলেছেন অর্ধশতক, সেঞ্চুরির ইনিংস। কিন্তু সেই সুযোগ নষ্ট করেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। বিশেষ করে যেহেতু ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস ভারত ম্যাচে লম্বা ইনিংস (সেঞ্চুরি) খেলার সুযোগটা কাজে লাগাতে পারেননি।
তবে দুজনেই হাফ সেঞ্চুরি করেছেন। নিজের ব্যাটসম্যানদের ব্যর্থতায় হতাশ হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ শ্রীধরন শ্রীরামি টাইগার ব্যাটসম্যানদের ইনিংস গড়তে শিখতে বলেছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির কাছ থেকে, যিনি এই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেন।
এ ছাড়া ভারতের কাছে এই ধরনের হার হতাশ করেছে শ্রীরামকে। তিনি এই নিয়ে বলেন, ‘৭ উইকেটের এমন হার অবশ্যই হতাশাজনক। আমি মনে করি বিশ্বকাপ একটি লম্বা টুর্নামেন্ট। টুর্নামেন্টে যে কোনো হারই আপনাকে হতাশ করবে। হারের বৃত্ত ভেঙে এখন কীভাবে জয়ে ফেরা যায়, সেটা খুঁজে বের করতে হবে। সমস্যাগুলো খুঁজে বের করে দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে তাকাতে হবে।’
টানা তিন ম্যাচে ব্যর্থতায় পুড়েছে ওপেনিং জুটি। পুণের ব্যাটিং উইকেটে ব্যর্থতাকে পেছনে ফেলে তানজিদ ও লিটন ১৪.৪ ওভারে ৯৩ রানের ভিত দেন। যা বিশ্বকাপে বাংলাদেশের সেরা ওপেনিং জুটি। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতের পরও অন্য ব্যাটাররা দায়িত্বহীন ছিলেন। ২৫৭ রানের টার্গেট স্বাগতিক ভারত টপকে গেছে সাবেক অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে। কোহলির ক্যারিয়ারের ৪৮তম ওয়ানডে সেঞ্চুরিটি ছিল পুরোপুরি পরিকল্পনার ফসল।
প্রথম ৭০ রানে কোনো লফটেড শটস ছিল না। এক সময় ভারতের জয় ও কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজনীয় রান ছিল সমানে সমান। ২০ রানের প্রয়োজনীর পুরোটাই করেছেন ঠান্ডা মাথায়। শেষ দিকে দলের জয়ের জন্য দরকার ২ রান এবং সেঞ্চুরি পেতে কোহলির চাই ৩ রান। ছক্কা মেরে তিন অঙ্কের জাদুকরী ইনিংসটি খেলেন কোহলি। তার ইনিংস থেকে টাইগার ব্যাটারদের শিখতে বলেন টেকনিক্যাল ডিরেক্টর শ্রীরাম, ‘আপনি যদি ৫০ রান করেন, তাহলে অবশ্যই ফোকাস থাকতে হবে ১০০ রানের দিকে। একটা বিষয় মনে রাখতে হবে ৫০ করতে পারলে সেঞ্চুরি করাও সম্ভব। বিরাট কোহলিকে দেখেন। ৭০-৮০ রানের আগে একটিও লফটেড শট খেলেননি। এটা যে কোনো ব্যাটারের জন্য অনেক বড় শিক্ষা। কোহলির ব্যাটিং দেখে অনেক কিছুই শেখার আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)