ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দোষ করল এক দল, শাস্তি পেল অন্য দল
শ্রীলঙ্কাদের বিপক্ষে সেই ম্যাচে আউট হয়েও মাঠ ছাড়তে চাননি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। আম্পায়ার আউট দেন কিন্তু রিভিউ দিয়েও তা পরিবর্তন করতে পারেননি। এটি বড় পর্দায়ও দেখায় যে তার পা বলের সামনে না থাকলে কত সহজে বল স্টাম্পের বাইরে আসতে পারত।
কিন্তু সন্তুষ্ট হননি বিশ্বের অন্যতম সেরা ওপেনার ওয়ার্নার। তিনি অনবরত কিছু না কিছু করে বেড়িয়েছে। এমন আচরণের কঠোর শাস্তি হতো। কিন্তু ওয়ার্নার পাত্তা দেননি। এমনকি ম্যাচ শেষেও ক্ষোভ উগরে দেন তিনি। বলেছেন, বল ট্র্যাকিং কীভাবে কাজ করে এ নিয়ে সন্দেহ আছে। কখনো এর ব্যাখ্যা ক্রিকেটারদের দেওয়া হয় না। ব্যাটসম্যান হিসেবে ওনার জানা আছে পা কোথায় ছিল এবং ওই বল স্টাম্পে লাগতেই পারে না।
এমন বড় বড় কথা বলা ঝুঁকির কাজ। বিশেষ করে ফর্মে না থাকা কোনো ব্যাটসম্যানের জন্য। ওয়ার্নার অবশ্য বরাবরই এমন ঝুঁকি নেওয়ার কাজটা করেছেন। আর সেটা করতে পারেন, গতকালের মতো ইনিংস খেলে জবাব দিতে পারেন বলেই। শ্রীলঙ্কা ম্যাচে আউট হওয়ার দোষ দিয়েছেন বল ট্র্যাকিং ও আম্পায়ারকে। আর সে ক্ষোভের ফলে বেধড়ক পিটুনি খেল পাকিস্তান।
গতকাল ১০ রানেই বিদায় নিতে পারতেন ওয়ার্নার। কিন্তু উসামা মির অবিশ্বাস্যভাবে সহজ এক ক্যাচ ফেলেছেন। গলির ক্রিকেটেও যে ক্যাচ মিস হবে না হয়তো কারও, এমন এক ক্যাচ দিয়েও জীবন পাওয়ার পর ওয়ার্নার পাকিস্তানকে পিষ্ট করেছেন রানের পাহাড়ে। ১২৪ বলের ইনিংসে ১৪ চার চার ও ৯ ছক্কা, অর্থৎ ১১০ রানই এসেছে বাউন্ডারিতে। সে সঙ্গে সিঙ্গেলস ও ডাবলসে তুলেছেন ১৬৩ রান।
এত রান করেও ঠিক সন্তুষ্ট নন ওয়ার্নার। কারণ, পরিকল্পনা ছিল শেষ দিকে ঝড় তোলার। পুরো ইনিংসেই ঝড় বইয়ে দিলেও স্লগ ওভারে তাঁর বিদায়ের পর অস্ট্রেলিয়ার রান প্রবাহ থেমে যাওয়ায় আক্ষেপে পুড়েছেন এই ওপেনার, ‘মার্শ ও আমি ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করতে চেয়েছি এবং ভেবেছি এরপর পেটাব। শেষ দিকে রান তোলার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। দল হিসেবে এ নিয়ে কাজ করতে হবে। সব রানই গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)