ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শ্বশুরের রেকর্ডে ভাগ বসালেন জামাই
বেঙ্গালুরুতে বিশ্বকাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ে প্যাট কামিন্সের দল। ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সেঞ্চুরিতে নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ ৩৬৭ রান।
তবে শেষ পর্যন্ত শাহীন শাহ আফ্রিদি ও হারিস রোফরা নিজেদের শক্তিকে আটকাতে সক্ষম হন। শাহিন একাই নেন পাঁচ উইকেট।বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়লেন তিনি। এর মাধ্যমে শাহীন তার শ্বশুর শাহিদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ১০ বার এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পাকিস্তানি বোলাররা। তবে এখন পর্যন্ত দুই বোলার বিশ্বকাপে দুইবার ৫ উইকেট নিয়েছেন। এই কীর্তি শাহিদ এবং শাহীন আফ্রিদিকে একত্রিত করেছে।
এর আগে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ আসরে শাহিন আফ্রিদি বিশ্বকাপের প্রথম ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর আজ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহিন আফ্রিদি ৫ উইকেট নিয়েছেন ১০ ওভারে ৫৪ রান ব্যয় করে।
তার শ্বশুর দুবার পাঁচ উইকেট নিয়েছিলেন কেনিয়া ও কানাডার বিপক্ষে। ২০১১ বিশ্বকাপে প্রথমবার কেনিয়ার বিপক্ষে ১৬ রানে শহীদ আফ্রিদি নিয়েছিলেন ৫ উইকেট। এরপর ৩ মার্চ কলম্বোয় ১০ ওভার বল করে ২৩ রান দিয়ে ৫ উইকেট নেন কানাডার বিপক্ষে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শাহিন আরও একটি রেকর্ড করেছেন। এটি তার ৪৮তম ওয়ানডে ম্যাচ। সমানসংখ্যক ম্যাচ খেলে এর আগে অজি পেসার মিচেল স্টার্ক সর্বোচ্চ ৯৫ উইকেট নিয়েছিলেন। যা বোলারদের মধ্যে ৪৮ ওডিআইতে সর্বোচ্চ। শাহিন আফ্রিদিও আজ সমান ম্যাচে ৯৫তম উইকেট পেয়েছেন।
তার বোলিং নৈপুণ্যে মূলত অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছে ৩৬৭ রানে। অথচ তাদের রানের গতি স্বাভাবিকভাবেই চারশ’র দিকে ছুটছিল। ২৫৯ রানে ওপেনিং জুটি ভাঙার পর সেভাবে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি কোনো অজি ব্যাটার। তবে এই ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহ করেছে। ম্যাচ জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকেও। এর আগে চলমান বিশ্বকাপে শ্রীলঙ্কার দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য টপকে বাবর আজমের দল রেকর্ড করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)