ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের চরম সমালোচনা করলেন ওয়াসিম-মিসবাহ
ভারতের মাটিতে গত ৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ৭ অক্টোবর। আফগানিস্তান বিপক্ষে বিশ্বকাপের শুরুটা তারা জয় দিয়েই করে। কিন্তু পরপর তিনটি ম্যাচ তারা খুব বাজে ভাবে হারে। সর্বশেষ গতকাল ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়েন বাংলাদেশ।
এই দিন অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ দল। দলপতি সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দেন নাজমুল হাসান শান্ত। সাকিবের বিকল্প হিসেবে একাদশে সুযোগ পান নাসুম আহমেদ। তবুও কোনো ভাবেই ব্যাটে-বলে কেউই সাকিবের অভাব পূরণ করতে পারেননি।
সাকিব নেই তবুও এমন গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছয় ও সাত নম্বরে খেলানোর করাণে সমালোচনা করেছেন পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক। দুজনেই মনে করেন এই ম্যাচে তাদেরকে আরও উপরে খেলানো উচিত ছিল।
ওয়াসিম প্রশংসা ভাসান মাহমুদউল্লাহকে। তার মতো ভালো টেকনিক ও অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাটারকে কেন বাংলাদেশ সাত-আটে নম্বরে খেলাচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না ওয়াসিম আকরাম। মিডল অর্ডার নিয়মিত ব্যর্থ হওয়ার পরও তাকে কেন ফিনিশার হিসেবে রেখে দেয়া হয়েছে এটা বুঝতে পারছেন না ‘সুলতান অব সুইং’ খ্যাত সাবেক এই তারকা।
পাকিস্তানের ‘এ স্পোর্টস’ এর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আকরাম বলেন, ‘সাকিব ১০ ওভার বোলিং করে থাকে এবং টপ অর্ডারে একজন বিশেষজ্ঞ ব্যাটারের চাহিদা পূরণ করে থাকে। বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে একটু বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে ধুকছেন আপনি কিভাবে আপনার সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যাটার মাহমুদউল্লাহকে কেন সাত-আট নম্বরে খেলানো হয়। তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন। যেখানে মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে।’
মিসবাহ উল হকের ধারণা মুশফিক-মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে এসেছেন ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। দুজনে মিডল অর্ডারে খেললে ম্যাচে নাগালে নেয়ার সুযোগ ছিল টাইগারদের।
সাবেক এই পাকিস্তান অধিনায়ক বলেন, ‘মুশফিক ছয় নম্বরে এসেছে। সে ভালো ফর্মে আছে। সাকিব নেই তার যেই সুযোগটা ছিল সেটা ততক্ষণে শেষ হয়ে গেছে। আপনি কিছুটা হলেও তো পরিবর্তন করতে পারতেন। কারণ সাকিব নেই। জুটি প্রয়োজন ছিল। মুশফিক ভালো ফর্মে। এই দুজনে উপরে খেলালে তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)