ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারতের কাছে বাংলাদেশের লজ্জার হারের পিছনে যাকে দায়ী করছেন পাকিস্তানী ক্রিকেটার

২০২৩ অক্টোবর ২০ ১৫:০৭:০৭

ভারতের কাছে বাংলাদেশের লজ্জার হারের পিছনে যাকে দায়ী করছেন পাকিস্তানী ক্রিকেটার

ভারতের মাটিতে গত ৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে ৭ অক্টোবর। আফগানিস্তান বিপক্ষে বিশ্বকাপের শুরুটা তারা জয় দিয়েই করে। কিন্তু পরপর তিনটি ম্যাচ তারা খুব বাজে ভাবে হারে। সর্বশেষ গতকাল ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নেমে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়েন বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে ফিক্সচার, ভেন্যু যখন থেকে ঠিক হয়, তখন থেকেই বলা হচ্ছে আবারের বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যুতে রান হবে অনেক, যদি কোন দল কম রান করে আগে ব্যাটিং পেয়ে তবে সেই দল তখই হেরে যাবে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম এক কথায় ব্যাটিং স্বর্গ, ম্যাচের আগে থেকে কমবেশি সবাই একই কথা বলছিলেন।

কিন্তু টস জিতে বাংলাদেশ যখনই ব্যাট করা শুরু করল, ভোজবাজির মতো ব্যাটিং পিচ যেন রূপ নিল বোলিং পিচে। লিটন-তামিম ভালো সূচনা এনে দিলেও, মিডল অর্ডারের ব্যর্থতায় শেষমেশ ২৫৬ রানে আটকে যায় বাংলাদেশ। যেখানে এই মাঠে তিন শ’র বেশি রান করা তেমন কষ্টকর কিছু নয়, অন্তত এই মাঠে হওা আগের ম্যাচগুলো সেটাই বলছে।

পরে রোহিত-কোহলি-গিলরা দেখিয়েছেন, পুনের পিচটা ব্যাটিং স্বর্গই। তাহলে সমস্যাটা কোথায়? বাংলাদেশের ব্যাটসম্যানরা পিচ পড়তে ভুল করেছিলেন? না আসলেই মেরেধরে খেলার শক্তি-সামর্থ্য নেই তাঁদের?

প্রশ্নগুলোর জবাব খোঁজার চেষ্টা করেছেন দুই পাকিস্তানি সাবেক ক্রিকেটার মঈন খান ও শোয়েব মালিক। এক টিভি অনুষ্ঠানে ম্যাচ পরবর্তী বিশ্লেষণে তাঁরা দোষ দিয়েছেন মিরপুর স্টেডিয়ামকে। মিরপুর স্টেডিয়ামের ধীরগতির পিচে খেলতে খেলতে বাংলাদেশ মেরে খেলা ভুলে গেছে বলে মনে করেন তাঁরা। যে কারণে সিঙ্গেলস-ডাবল বের না করতে পেরে শুধু ডট বল খেলেন শান্ত-হৃদয়রা।

মঈনের মতে, ডট বল খেলাই ডুবিয়েছে বাংলাদেশকে, ‘বাংলাদেশ দলের শুরুটা দুর্দান্ত হয়েছিল। দুই ওপেনার অসাধারণ খেলেছেন। এরপর মিডল অর্ডার একদম ফ্লপ খেলেছে। তারা অনেক বেশি ডট বল খেলছে, এটা অনেক বড় একটা কারণ। ওভারের অর্ধেক বলই যদি আপনি ডট দেন, তাহলে সেখান থেকে কীভাবে উন্নতি করবেন?’

শোয়েব মালিক এই ডটবল খেলার পেছনে দোষ দেখছেন মিরপুরের, ‘আমি ওদের মাঠের কথা বলব। পিচ অনেক বড় একটা কারণ। ওদের মাঠে খেলা এতটাই কঠিন যে ডটবল খেলে খেলে উইকেটে সেট হতে হয়। বাউন্ডারি মেরে রান করতে হয় ওখানে। সিঙ্গেল-ডাবলস নিতে পারে না। এরই প্রতিফলন দেখা যায় আইসিসি’র টুর্নামেন্টগুলোতে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত