ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
টানা তিন হারে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবনতি, দেখে নিন সর্বশেষ অবস্থা
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে সাকিব আল হাসানের দল। এরপর তারা এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছে টাইগাররা।
গতকাল হস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করেন লেটাউন ও তামিম। জবাবে ৪২ ওভার ও ৩ বলে ৩ উইকেট হারিয়ে ভিক্টরি হারবারে পৌঁছে যায় ভারত। বিরাট কোহলি দলের পক্ষে সর্বোচ্চ ১০৩ রানের অপরাজিত রেকর্ডটি নথিভুক্ত করেছেন।
৭ উইকেটের বড় হারের প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। ভারত ম্যাচের আগে ২ পয়েন্ট নিয়ে ছয়ে ছিল বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে সাতে ছিল অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে হারের পর নেট রান রেটে অজিদের পেছনে চলে গেছে বাংলাদেশ। তাতে একধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন সাতে।
অবশ্য বাংলাদেশের সেমির স্বপ্ন এখনো বেঁচে আছে। যদিও সমীকরণটা খানিকটা কঠিনই করে ফেলেছে টাইগাররা। বাকি পাঁচ ম্যাচে অন্তত চার ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডের দৌড়ে টিকে থাকবে সাকিবের দল। বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ-দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।
এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড। এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে জিতেছে কিউইরা। ফলে ৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে গত আসরের রানার্সআপরা। দুইয়ে আছে ভারত। কিউইদের সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের নামের পাশেও ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের ব্যবধানে পিছিয়ে থেকে স্বাগতিকরা আছে দুইয়ে।

সমান চার পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এই দুই দলই ম্যাচ খেলেছে ৩ টি করে। ২ পয়েন্ট করে অর্জন করেছে ৫ দল। নেট রানরেটের ব্যবধানে তাদের অবস্থান যথাক্রমে-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস, আফগানিস্তান।
এবারের আসর একমাত্র দল হিসেবে এখনো জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলেও নামের পাশে কোনো পয়েন্ট যোগ করতে পারেনি তারা। ফলে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দাসুন শানাকার দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)