ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ঠিক এই ৫ কারণেই ভারতের কাছে হেরেছে বাংলাদেশ
বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে চার ম্যাচের তিনটিতেই জিতেছিল বাংলাদেশ। এশিয়া কাপে সাকিব আল হাসানকে হারাতে পারেননি রোহিত শর্মা। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনে ম্যাচে স্বাভাবিকভাবেই চাপ ছিল ভারতীয় দলের ওপর। তবে জয় ছিনিয়ে নেয় রোহিতরা। বিশ্বকাপে ভারতের কাছে বাংলাদেশের হারের পাঁচটি কারণ প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
কারণ ১ : ম্যাচ শুরুর আগেই ভারতীয় দল জেনে যায় চোটের জন্য খেলতে পারবেন না বাংলাদেশ কাপ্তান সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদ। প্রতিপক্ষের অন্যতম সেরা দুই ক্রিকেটার না থাকায় মনস্তাত্ত্বিক সুবিধা পেয়ে যায় ভারত। ফলে প্রথম থেকেই বাংলাদেশের বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলার রণকৌশল নেন রোহিতরা।
কারণ ২ : টস জিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সীমিত ওভারের ক্রিকেটে রান তাড়া করতেই পছন্দ করে ভারত। পুণের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। শেষ দিকে উইকেট ভাঙার সম্ভাবনাও ছিল না। স্বভাবতই শান্তর এই সিদ্ধান্ত রোহিতদের পক্ষে গেছে।
কারণ ৩ : জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা নিয়ন্ত্রিত বোলিং। বুমরাহ ১০ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট নেন। জাদেজা ১০ ওভারে ৩৮ রান দিয়ে নেন ২ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান তোলার গতিও নিয়ন্ত্রণ করে তারা। তাতে ঢাকা পড়লে যায় মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরের বোলিং। সব মিলিয়ে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি খুব একটা টের পাওয়ানি। পুণের ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের ব্যাটারদের বেঁধে রাখেন ভারতীয় বোলাররা। ফলে ভারতের জয়ের লক্ষ্যও থাকে নিয়ন্ত্রণের মধ্যে।
কারণ ৪ : বাংলাদেশের বিপক্ষে শুরুতে একটু অগোছাল দেখালেও সার্বিক ভাবে ভালো ফিল্ডিং করেন টিম ইন্ডিয়া। লোকেশ রাহুল উইকেটে পিছনে অনবদ্য ক্যাচ ধরে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজকে। পয়েন্ট অঞ্চলে তৎপর জাদেজার ক্যাচে ফিরতে হয় মুশফিকুর রহিমকে। ভারতের ফিল্ডিং সিঙ্গেল রান নেওয়ার ক্ষেত্রেও চাপে রাখল বাংলাদেশের ব্যাটারদের।
কারণ ৫ : শ্রেয়াস আইয়ার ছাড়া সকলেই ব্যাট হাতে সফল হন। ওপেনার করতে নেমে অধিনায়ক রোহিত আগ্রাসনের যে সুর বেধে দিয়েছিলেন, সেই মতোই ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান ভারতের বাকি ব্যাটাররা। শুভমন গিল, কোহলি, রাহুলেরা ব্যাটিং ছিল সাবলীল। বাংলাদেশের বোলাররা তাদের তেমন সমস্যায় ফেলতে পারেননি। রোহিত, শুভমন, শ্রেয়সেরা আউট হলেন বড় শট খেলতে গিয়ে বা নিজেদের ভুলে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে কোনও অসুবিধাই হয়নি ভারতীয় দলের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)