ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
তিন টাইগারের কাকতালীয় ‘৫১’
দেশের সেরা ওপেনার তামিম ইকবালের প্রতিচ্ছবি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। এবার একই ধাঁচে দেখা দিলেন এই দুই ওপেনার। কাকতালীয়ভাবে তারা একই দলের বিপক্ষে তাদের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন। ভারতের বিপক্ষে দুজনেই একাই ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
কিন্তু এখানে ভিন্ন কিছু। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন তামিম ইকবাল। ১৭ মার্চ ২০০৭, ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অফ স্পেনে ছিল। তামিম খেলেছেন ৫৩ বল। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম।
ঠিক ১৬ বছর পর বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ তামিম। এরপর আউট হন ৫১ রানে। তবে তিনি ক্যারিয়ারের নবম ম্যাচের অষ্টম ইনিংসে এসে দেখা পেয়েছেন প্রথম হাফ-সেঞ্চুরির।
এদিকে এখানে আরও একটি কাকতালীয় ঘটনার সাদৃশ্য আছে। টাইগারদের আরেক ওপেনার সৌম্য সরকারও বিশ্বকাপে দেখা পেয়েছিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরির। তবে সেটি ভারতের বিপক্ষে না। ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটির দেখা পান বাঁ-হাতি এ ওপেনার।
তবে এখানে মূল সাদৃশ্য হলো, সেদিন সৌম্যও খেলেছিলেন ঠিক ৫১ রানের ইনিংস। হ্যামিল্টনে কিউইদের বিপক্ষে ৫৮ বলে খেলেন এ ইনিংস। এরপর বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির বলে সাজঘরে ফেরেন সৌম্য। বিশ্বকাপে গিয়ে নিজের ষষ্ঠ ম্যাচে হাঁকান প্রথম অর্ধশতক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)