ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই এটাই মুশফিকের জন্য বিশাল সুসংবাদ
গত ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরে। এই আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামে আফগানিস্তানের বিপক্ষে। এই দিন থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন।
০৭অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খুব দারুণ ক্রিকেট খেলে ০৬উইকেটএর দুর্দান্ত জয় নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করে। কোন আসরে যখন কোন দল জয় দিয়ে যাত্রা শুরু করে তখন নির্দ্বিধায় বলা যায় সেই আসর সেই দলের জন্য শুভ। কিন্তু বাংলাদেশের জন্যই এই আসর কতটা শুভ তা এখনো অব্দি বলা যাচ্ছে না যদিও বিশ্বকাপের মিশন শুরু করে জয় দিয়ে তারপর দেখতে হয় পরপর দুটি বড় অঘটন।
দশ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল, প্রতিপক্ষ তখন ইংল্যান্ড। এই দিন ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ক্রিকেট দল অনেক বড় ব্যবধানে পরাজয় বরণ করেন। এই পরাজয়টা ছিল ১৩৭ রানের। প্রথম ম্যাচ খেলে যেখানে পয়েন্ট টেবিলে বাংলাদেশ দল শেষ চারে অবস্থান করছিল ঠিক দ্বিতীয় ম্যাচ হেরে রান রেটের দিক থেকে বাংলাদেশ দল ততটা পিছিয়ে যায়। এই আসরে বাংলাদেশের তৃতীয় ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচেও বাংলাদেশ খুব বাজে ভাবে হারে। কোন প্রকার লড়াই করতে দেখা যায়নি নিউজিল্যান্ডের বিপক্ষেও।
চলতি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মাঠে নেমেছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।
তবে এ ম্যাচে মাঠে নামার আগেই সুসংবাদ পেয়েছেন টাইগারদের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। ব্যাটারদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি হয়েছে তার।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ২০-এ উঠে এসেছেন তিনি। ৬৩৫ রেটিং পয়েন্ট নিয়ে এই স্থানে আছেন মুশি।
এদিকে র্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি হলেও অবনমন হয়েছে দলপতি সাকিব আল হাসানের। ৫৮১ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৪২-এ নেমে গেছেন এ অলরাউন্ডার।
র্যাঙ্কিংয়ে এখনও রাজত্ব ধরে রেখেছেন পাকিস্তানের ওপেনার বাবর আজম (৮৩৬)। তার থেকে ১৮ রেটিং পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে আছেন ভারতীয় ওপেনার শুভমান গিল (৮১৮)। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন টন ডি কক (৭৪২)।
অন্যদিকে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। যদিও আগে থেকেই তার খেলা নিয়ে শঙ্কা ছিল; শেষ পর্যন্ত তা-ই হয়েছে। সাকিবের বদলে একাদশে এসেছেন নাসুম আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত একাদশে নেমেছে ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)