ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
"কোহলিই আমাকে স্লেজিং করে"- বাংলাদেশী ক্রিকেটার
চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচের জন্য বাংলাদেশের লাইনআপে রয়েছে পরিবর্তন। ইতিমধ্যেই প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে ফর্মেশনের পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
নির্ধারক ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তা দলপতি সাকিব আল হাসানের। নিউজিল্যান্ড ম্যাচে পেশিতে চোট পাওয়ায় সাকিবের ম্যাচ নিয়ে এখনও সংশয় রয়েছে। হাথুরুসিংহে জানিয়েছেন, টাইগার অধিনায়কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে অর্থাৎ আজ সকালেই। তবে এরই মধ্যে অবিশ্বাস্য এক অভিযোগ করে বসলেন মুশফিক।
খেলার মাঠে অনেককেই স্লেজিং করতে দেখা যায়। স্লেজিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ফিল্ডিং করার সময় নানা কায়দায় প্রতিপক্ষ দলের ব্যাটারের মনোবল নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন কোহলি।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ রিজওয়ানকে অদৃশ্য ঘড়ির দিকে ঈশারা করতে দেখা যায় তাকে। এ ছাড়া কখনো রেগে, কখনো তাচ্ছিল্যের সুরে, এমনকী কখনো হেসে হেসেও স্লেজিং করে বিপাকে ফেলার চেষ্টা করেন তিনি।
বিরাট কোহলির স্লেজিংয়ের শিকার হয়েছেন টাইগার উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমও। ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেন, 'যখনই আমি তার বিপক্ষে খেলি, প্রতিবারই আমি ব্যাটিংয়ে নামার সময় সে সবসময় আমাকে স্লেজ করার চেষ্টা করে। কারণ সে সত্যিই একজন লড়াকু খেলোয়াড় এবং কোনো ক্রিকেট ম্যাচ হারতে চায় না। ভারত ও তার মুখোমুখি হওয়ার যে চ্যালেঞ্জ এবং প্রতিদ্বন্দ্বিতা সেটা আমি সত্যিই ভালোবাসি।’
উইকেটের পেছনে সবসময় সরব থাকেন মুশফিকও। সতীর্থদের চাঙা রাখতে নানাভাবে অনুপ্রাণিত করার চেষ্টা করেন। টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটারের উদযাপনও দেখার মতো। মুশফিকের উদযাপন নিয়ে ভারতীয় অনেক সমর্থকের আপত্তিও দেখা গেছে ইতোপূর্বে। কোহলিকে কখনো স্লেজিং করেছেন কি না এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, 'বিশ্বের কিছু ব্যাটার স্লেজিং ভালোবাসে এবং তেঁতে ওঠে। তাই আমি কখনোই তাকে (কোহলি) স্লেজ করিনি কারণ সে তেঁতে ওঠবে। আমি সবসময়ই আমার বোলারদের বলি যতটা সম্ভব দ্রুত তার উইকেট তুলে নাও।'
কোহলিকে স্লেজ করলে এর পরিণতি কী হতে পারে তা ভালোভাবেই জানা আছে মুশফিকদের। বাংলাদেশকে পেলে সবসময়ই রানে থাকেন কোহলি। এখন পর্যন্ত ১৯ ওয়ানডে খেলে টাইগারদের বিপক্ষে ৭৩.১৩ গড়ে ১ হাজার ৯৭ রান করেছেন তিনি। তাই বিশ্বকাপে আজকের ম্যাচে ডানহাতি এই ব্যাটারকে দ্রুত আউট করাই লক্ষ্য থাকবে বাংলাদেশের। নয়তো ভয়ানক রূপে ধরা দেবেন তিনি।
অন্যদিকে, ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৫ ওয়ানডে খেলে ৩১.৬৭ গড়ে ৬৬৫ রান করেছেন মুশফিক। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যাটে বড় কিছুর প্রত্যাশায় থাকবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)