ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারত ৩১ বাংলাদেশ ০৮
চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচের জন্য বাংলাদেশের লাইনআপে রয়েছে পরিবর্তন। ইতিমধ্যেই প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে ফর্মেশনের পরিবর্তনের আভাস দিয়েছেন টাইগারদের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
নির্ধারক ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তা দলপতি সাকিব আল হাসানের। নিউজিল্যান্ড ম্যাচে পেশিতে চোট পাওয়ায় সাকিবের ম্যাচ নিয়ে এখনও সংশয় রয়েছে। হাথুরুসিংহে জানিয়েছেন, টাইগার অধিনায়কের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে অর্থাৎ আজ সকালেই।
পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এ পর্যন্ত বাংলাদেশ ও ভারত চল্লিশবার বহির্মুখী বিনিয়োগের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ৩১টিতে জিতেছে এবং বাংলাদেশ জিতেছে ৮টিতে। একটি ম্যাচ বাতিল হয়েছে। বিশ্বকাপে মাত্র একবার ভারতকে হারাতে পেরেছে টাইগাররা।
আজকের ম্যাচের আগে ওয়ানডেতে এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। যেখানে ভারতের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮টি ম্যাচে। আর বাকি একটি ম্যাচ বাতিল হয়ে গেছে।
তবে সবশেষ ৪ ওয়ানডেতে মুখোমুখি দেখায় ভারতের বিপক্ষে ৩ ম্যাচে জিতেছে টাইগাররা। গত নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল লিটন দাসের দল। এরপর এশিয়া কাপেও জয় পেয়েছে টাইগাররা।
ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত ৪ বারের দেখায়ও এগিয়ে ভারত। ২০০৭ সালে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে তামিম-সাকিব-মুশফিকের হাফ সেঞ্চুরিতে অবিস্মরণীয় জয় পেয়েছিল টাইগাররা। এরপর ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের তিন ম্যাচেই ছিল পরাজয়।
দুই দলের মুখোমুখি দ্বৈরথে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের দখলে। সর্বশেষ দেখায় ইশান কিষানের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৪০৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল টিম ইন্ডিয়া। আর বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩০৭। মুস্তাফিজুর রহমানের অভিষেক ম্যাচে মিরপুরে সেই রান করেছিল বাংলাদেশ।
ব্যক্তিগত রানের হিসেবেও এগিয়ে ভারতই। ইশান কিষানের ব্যাট থেকে এসেছে ডাবল সেঞ্চুরি। তার ২১০ রান এই দ্বৈরথের সর্বোচ্চ সংগ্রহ। বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ১২১। ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটনের ব্যাট থেকে এসেছিল সেই দারুণ ইনিংস।
সর্বোচ্চ ব্যবধানের জয়ের ক্ষেত্রেও বেশ বড় ব্যবধানেই এগিয়ে ভারত। ২২৭ রানে জয় পেয়েছে তার। আর বাংলাদেশের সর্বোচ্চ জয় ৭৯ রানে। ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও সমৃদ্ধ ভারত। সবচেয়ে বেশি শতকের মালিক ড্যাশিং ব্যাটার বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৪টি শতক আছে তার। এরপরই আছেন রোহিত শর্মা। ৩টি শতকের মালিক তিনি।
বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম, লিটন দাস, অলক কাপালি এবং মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১টি করে শতক। সবচেয়ে বেশি রানের ক্ষেত্রেও এগিয়ে বিরাট। টাইগার বোলারদের বিপক্ষে ৮০৭ রান আছে তার। বিপরীতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তার রান ৭৫১।
সবচেয়ে বেশি উইকেটের তালিকায় অবশ্য বাংলাদেশের আধিপত্য চোখে পড়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে সাকিব আল হাসান নিয়েছেন ২৯ উইকেট। এরপরেই আছেন মুস্তাফিজ। তার উইকেট ২৫টি। সেরা চারে নেই কোন ভারতীয়। পাঁচ নাম্বারে অবশ্য পাওয়া যাবে অজিত আগারকারের নাম। ভারতীয় দলের বর্তমান প্রধান নির্বাচকের নামের পাশে উইকেট আছে ১৬টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)