ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে আজ বাঁচা-মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩এর প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু পরের দুটি ম্যাচে টাইগাররা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল। টানা দুটি পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে হাথুরুসিংহের শিক্ষার্থীরা। অন্যদিকে টানা তিন ম্যাচ জিতে স্বাগতিক ভারতকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগার শিবির।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাই-ভোল্টেজ বাংলাদেশ-ভারত ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ভারত-পাকিস্তান মহারণ ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হিসেবে বিবেচনা করা হয়। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ বাইশগজে একপাশে লড়াইয়ে পরিণত হয়েছে। পাক-ভারত লড়াইয়ের জায়গায় ভারত-বাংলাদেশ ম্যাচ বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে বলে মনে করছেন অনেকে ক্রিকেট বোদ্ধারা। আর তেমন এক প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি দলই তিনটি করে ম্যাচ খেলেছে। তৃতীয় রাউন্ড শেষে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে সাকিব-রোহিতরা। ভারতের টানা তিন জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র একটি। পরের দুটি ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় পরাজয় বরণ করেছে সাকিব বাহিনী। বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই কার্যত শেষ চারের স্বপ্ন শেষ হয়ে যাবে টাইগারদের জন্য।
ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন বাংলাদেশ অধিনায়ক। তাইতো আজকের ম্যাচে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিব খেলবে কিনা, সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের দিন সকালে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)