ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবশেষে সাকিবের ইনজুরি নিয়ে মুখ খুললেন কোচ হাথুরু
প্রায় পাঁচদিন বিরতির পর আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত শক্তিশালী প্রতিপক্ষ। এটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খেলা। বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ওপর।
ভারতের কাছে হারলে সেমিফাইনালে যাওয়ার পথ আরও কঠিন হয়ে যাবে সাকিবের পক্ষে। তাই ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস দেখাচ্ছিল বাংলাদেশ দলকে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বুধবার (১৮ অক্টোবর) শেষ সময়ের জন্য অনুশীলন করেছে টাইগাররা। তবে এদিনও সাকিব আল হাসানের খেলা নিয়ে কাটেনি শঙ্কা। উঁরুর ইনজুরিতে ভুগছেন টাইগার কাপ্তান। তবে সাকিব খেলবেন কিনা সে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন (আগামীকাল) সকালে।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাকিব ইস্যুতে বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। গতকাল (মঙ্গলবার) সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। আগামীকাল সকালে আমরা তার পর্যালোচনা করবো। তখন হয়তো তার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবো। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নিবো না।’
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আরও একবার হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসান। গণমাধ্যমের খবর, দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেয়া হয়েছে সাকিবকে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)