ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এই মাত্র পাওয়াঃ আবারও হাসপাতালে নেয়া হচ্ছে সাকিবকে
আজ সন্ধ্যায় নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে টিম ম্যানেজমেন্টের জন্য বড় দুশ্চিন্তা সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টাইগার অধিনায়ক খেলতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত। তিনি মঙ্গলবার (১৭ অক্টোবর) দলের সাথে অনুশীলনও করেছেন, যেখানে অলরাউন্ডারকে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গেছে।
মঙ্গলবার প্রশিক্ষণ নেওয়া সাকিবকে বুধবার (১৮ অক্টোবর) চেকআপের জন্য হাসপাতালে ফেরত পাঠানো হবে। রোহিত শর্মার মুখোমুখি হওয়ার আগে টাইগারদের আজ ঐচ্ছিক প্রশিক্ষণ আছে। সাকিব হয়তো এই মহড়ায় যোগ দেবেন না।
এর আগে, সাকিবের ইনজুরি ইস্যুতে কথা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছিলেন, ‘শেষ ম্যাচে রান নিতে গিয়েই ব্যাথা পেয়েছিল। সাকিব চাচ্ছে খেলতে। কিন্তু সেটা নির্ভর করছে ওর ফিটনেসের উপর, শতভাগ ফিট কী না সেটির ওপর।’
তিনি আরও বলেন, ‘এখনও বিশ্বকাপের ছয়টি ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলেই সাকিব ছিটকে পড়ুক। ডাক্তার, ফিজিওদের ব্যাপারও এখানে রয়েছে। সাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে সাকিব ভারতের বিপক্ষে খেলে লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। যদিও ফিজিও, চিকিৎসকরা অনুমতি দেয় তাহলে অবশ্যই খেলবে। আর যদি সাকিবকে ছাড়া আমাদের খেলতে হয় তাহলে আমরা সেটিই করবো।’
এদিকে, পুনেতে এসে চতুর্থ দিন (১৭ অক্টোবর) মাঠের দেখা পায় ক্রিকেটাররা। টিম হোটেল থেকে নয়নাভিরাম স্টেডিয়ামের দূরত্বটা ৩৫ কিলোমিটারের বেশি। নির্ধারিত সময়ের আগেই শুরু হয় টাইগারদের অনুশীলন। রীতি মেনে ক্রিকেটারদের শুরুটা ফুটবলে।মঙ্গলবারের সেই অনুশীলনে তিন ঘন্টারও বেশি সময় ধরে মূল উইকেটের পাশে ব্যাটে-বলে ঘাম ঝরিয়েছে টিম টাইগার। বল হাতে গতির ঝড় তুলেছেন এখন পর্যন্ত একাদশে জায়গা না পাওয়া হাসান মাহমুদ-তানজিম সাকিবরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)