ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতকে হারাতে পারলে সাকিবদের বিশেষ অফার দিলেন পাকিস্তানি অভিনেত্রী
বিশ্বকাপে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে দারুণ ফর্মে রয়েছে ভারত। অন্যদিকে, প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পরে বাকি দুই ম্যাচে দারুন ভাবে হারে বাংলাদেশ। পুনেতে ব্যাটিং উইকেটে ফর্মে থাকা ভারতীয় ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন সাকিব তাসকিন।
এতে বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে দেখা গেছে পাকিস্তানি অভিনেত্রী সাহার শিনওয়ারিকে। তিনি বলেন, আগামীকাল ১৯ অক্টোবর ভারতকে হারাতে পারলে তিনি ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন।
ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগি হায়দরাবাদে জন্ম নেওয়া অভিনেত্রী। গত এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে টুইট (বর্তমান এক্স-বার্তা) করেছিলেন, ‘আমি বাবর আজম ও তাঁর দলের বিরুদ্ধে এফআইআর দাখিল করব। কারণ তারা ক্রিকেট না খেলে জাতির আবেগ নিয়ে খেলে।’
এমন হুমকির পরও শিক্ষা হয়নি বাবরদের। বিশ্বকাপেও তাঁরা হেরে বসেছেন ভারতের কাছে। সেদিন ভারতীয় এক কালো জাদু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেও দলের হার এড়াতে পারেননি সেহার। তাই বাংলাদেশের ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছেন।
পাকিস্তানের হারের শোক সহ্য করতে করতে গত ১৫ অক্টোবর টুইট করেছিলেন সেহার, ‘ইনশাআল্লাহ আমার বাঙালী বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেট-এ যাব।’
ভারত-বাংলাদেশ ম্যাচে পরিষ্কার ফেবারিট ভারত। কিন্তু গত ১৬ অক্টোবরের টুইটে সেহারকে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’
কিন্তু পাকিস্তানের অনেক সমর্থকই এমন টুইটকে গুরুত্ব দেননি। তাঁরা সেহারকে আগের টুইটগুলোর কথা মনে করিয়ে দিয়েছেন, ‘তুমি তো আগেরবার বলেছিলে টুইটার ছেড়ে দেবে। মিথ্যুক।’ অন্য একজন বলেছেন, ‘আগে বাবর আজমের বিরুদ্ধে এফআইআর কর।’ আরেকজন তাঁর দেওয়া আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন, ‘সবই ঠিক আছে, কিন্তু তোমার নাম বদলাবে কবে?’
তার মানে কি ভারতকে হারাতে পারলেও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ডেট-এ যাবেন না সেহার?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)