ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ বাংলাদেশ দল নিয়ে তামিম ইকবালের স্ট্যাটাস

২০২৩ অক্টোবর ১৭ ২২:১৪:০৭

এই মাত্র পাওয়াঃ বাংলাদেশ দল নিয়ে তামিম ইকবালের স্ট্যাটাস

বিশ্বকাপে প্রায় পাঁচ দিনের দীর্ঘ বিরতি ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ১৩ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে টাইগাররা। দীর্ঘ বিরতির পর ফেরার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ম্যাচ না থাকলেও ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনার মধ্যে বাংলাদেশ ফুটবল দল একটি প্রাথমিক আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছে। ঘরের মাঠে ফিরতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

এই জয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।যেখানে ‘আই’ গ্রুপে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিনের মতো বড় দলের বিপক্ষে।

জাতীয় ফুটবল দলের এমন অর্জনে তাদের শুভেচ্ছা জানাতে ভুলেননি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা ওপেনার খ্যাত তামিম ইকবাল খান। নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে জামাল ভূঁইয়াদের শুভেচ্ছা জানান তিনি।

তামিম বাংলাদেশ ফুটবল দলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, এটি বড় এবং উদযাপন করা আবশ্যক!!! অভিনন্দন বাংলাদেশ ফুটবল দলকে।

উল্লেখ্য, ভারতে বসা চলমান বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা হয়নি তামিমের। ইনজুরির অজুহাতে তাকে ছাড়াই দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। অবশ্য তা নিয়ে কম জল ঘোলা হয়নি। এর আগে বাংলাদেশ ক্রিকেট দলের জয়েও শুভেচ্ছা জানিয়েছেন তামিম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত