ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
‘ভারতকে হারানোর সামর্থ্য নেই বাংলাদেশের’
এই বিশ্বকাপে স্বাগতিক ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে। তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছেন। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনাও বেড়ে যায়। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে কমছে বাংলাদেশ। ভারতে এখন বড় চ্যালেঞ্জ সাকিবের দল।
রোহিত কোহলির বিরুদ্ধে লড়াইয়ে জিতেছেন সাকিবরা। সম্প্রতি এশিয়ান কাপে এর প্রমাণ পাওয়া গেছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না।
দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের ম্যাচের আগে স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে মাঞ্জরেকার বলেন, "বাংলাদেশ তাদের সেরা ক্রিকেট খেললেও ভারতকে হারাতে পারবে না। আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্য নেই।"
মাঞ্জরেকার বলছেন বটে, কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সর্বশেষ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তাছাড়া এশিয়া কাপেও তাদের হারিয়ে দিয়েছিল সাকিববাহিনী। সবমিলিয়ে ২০১৯ সালের পর দুই দলের চার লড়াইয়ের ৩টিতেই জয়ী বাংলাদেশ।
অবশ্য মাঞ্জরেকার পরিসংখ্যানের ব্যাপারটি মাথায় রেখেও তার দাবি থেকে সরে আসেননি। তিনি বলেন, 'তাদের (বাংলাদেশের) সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)