ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের চাঙা রাখতে বিসিবির নতুন কৌশল

২০২৩ অক্টোবর ১৭ ১৬:৫৫:৫২

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের চাঙা রাখতে বিসিবির নতুন কৌশল

চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে চাপে সাকিবের তাছাড়া শান্ত-হৃদয়রাও নেই ফর্মে। নির্ধারক ম্যাচে রোহিত শর্মার দলের বিরুদ্ধে মাঠে নামার আগে ক্রিকেটারদের ফিট রাখতে কৌশল পাল্টেছে টিম ম্যানেজমেন্ট।

এই বিশ্বকাপে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদিয়ারা ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। তাদের দৌড়ে ফিরে আসতে এবং মানসিকভাবে ফিট রাখতে টিম ম্যানেজমেন্ট কৌশলে কিছু পরিবর্তন করেছে। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে, ক্রিকেটাররা ভারতের বিরুদ্ধে একত্রিত হয়ে জ্বলে উঠতে পারবে কিনা সেটাই দেখার।

বাংলাদেশ দল নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলেছে খুবই অল্প সময়ের ব্যবধানে। সাত দিনের মধ্যে আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে হয় টাইগারদের, সঙ্গে ছিল ভ্রমণ ক্লান্তিও। ক্রিকেটারদের সেই ধকল দূর করতেই বিশ্রাম নীতি গ্রহণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর গত তিন দিন অনুশীলন করেনি বাংলাদেশ দল।

ভারত ম্যাচকে সামনে রেখে তিন দিন বিরতির পর মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুশীলনে নামবে মুশফিকরা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই দিনের অনুশীলন যথেষ্ট কিনা সে প্রশ্নও অনেকের। কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগের মেয়াদে অনুশীলনে বেশ জোর দিতেন। এক ম্যাচ খারাপ করলে পরদিন ঐচ্ছিক অনুশীলনও রাখতে দেখা গিয়েছে। এবার তিনি সেই কৌশলে পরিবর্তন এনেছে। বিশ্রাম দিচ্ছেন খেলোয়াড়দের চাওয়া মতো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত